বুধবার, ৯ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ১:১৭

শিরোনাম :
বরিশাল-ঢাকা মহাসড়ক বিটুমিনের পরিবর্তে ইটের সলিং, প্রশ্নবিদ্ধ সওজের সংস্কার রাজাপুরে ভূমি অফিসে তালা, কর্মকর্তা বরখাস্ত এএসপি পদমর্যাদার ১০ কর্মকর্তাকে বদলি বরিশালে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত মাত্র ১০ মাসে কোরআনের হাফেজা হলো ১৪ বছরের তানজিলা বরগুনায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে কঠোর অবস্থানে পরিবেশ অধিদফতর গভীর রাতে ভ্রাম্যমাণ আদালত, বাকেরগঞ্জে অবৈধ বালু উত্তোলনের দায়ে ৩ জনের কারাদণ্ড গৌরনদীতে মাদক সেবনের সময় যুবক আটক, ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড ৬ কোটি ৮৩ লাখ টাকার সেতু, অ্যাপ্রোচ সড়কের অভাবে সুফল মিলছে না রাবির ভর্তি পরীক্ষা এবার আট বিভাগীয় শহরে, যুক্ত হচ্ছে বরিশাল

রাঙ্গাবালীতে মাদকসহ আটক ৮

dynamic-sidebar

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় পৃথক অভিযান চালিয়ে দুই কেজি ২৫০ গ্রাম গাঁজা ও ১০পিস ইয়াবাসহ আটজনকে আটক করেছে পুলিশ।
রাঙ্গাবালী থানা পুলিশ জানায়, সোমবার দুপুর ২ টায় উপজেলার কোড়ালিয়া লঞ্চঘাটে ঢাকা থেকে আসা এমভি কোকো-৫ লঞ্চ এ অভিযান চালায় পুলিশ। এ সময় দুই কেজি গাঁজাসহ শাকিল মৃধা (২৭), রাহাত খলিফা (২০), আবু তাহের হাওলাদার (২০) ও রাকিব মৃধাকে (১৯) আটক করে। তাদের বাড়ি উপজেলার ছোটবাইশদিয়া ইউনিয়নের তিল্লা গ্রামে।
এরআগে রোববার রাতে উপজেলার খালগোড়া বাজারে অভিযান চালিয়ে ১০পিস ইয়াবাসহ মাঝ নেতা গ্রামের উজ্জ্বল পন্ডিত (২৫) ও শাকিল মাতুব্বরকে (২০) আটক করে পুলিশ। এ ছাড়া ওই রাতেই গঙ্গিপাড়া গ্রাম থেকে ২৫০ গ্রাম গাঁজাসহ মাহবুব হাওলাদার (৩৫) ও মান্নান সিকদারকে (২৮) আটক করা হয়।
এ ব্যাপারে রাঙ্গাবালী থানার ওসি মিলন কৃষ্ণ মিত্র বলেন, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ পৃথক অভিযান চালিয়ে গাঁজা ও ইয়াবাসহ আটজনকে আটক করে। আটককৃতদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক তিনটি মামলা দায়ের করা হবে।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net