মঙ্গলবার, ৮ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ১২:৫৭

শিরোনাম :
তরুণ সাংবাদিকদের ভরসাস্থল আরিফিন তুষারের প্রথম মৃত্যুবার্ষিকী আজ ঢাকা-বরিশাল মহাসড়ক ভাঙ্গা-ভুরঘাটা ৪৭ কিলোমিটার সড়ক ঝুকিপুর্ন: নিত্য দুঘর্টনায় প্রানহানীর সংখ্যা বাড়ছে ব্রিজের ঢালে ওভারটেকিং, গ্রিনলাইন বাসের ধাক্কায় ববির রসায়ন বিভাগের তিন শিক্ষার্থী আহত প্রকৃত আসামি বিদেশে, নামে মিল থাকায় জেলেকে কারাগারে পাঠালো পুলিশ হাসানাত ও এসপির নির্দেশে টিপু-কবিরকে ‘ক্রসফায়ার’ লোডশেডিং-জ্বালানি সংকটে শেবাচিমে কমেছে অস্ত্রোপচার নারী থেকে পুরুষ হওয়ার স্বপ্ন, অপারেশনের পর তরুণীর মৃত্যু গ্রাহকের ৩০ কোটি টাকা নিয়ে ‘আত্মগোপনে’ থাকা সমিতির মালিক গ্রেপ্তার বিসিবির নতুন টুর্নামেন্ট হবে খুলনা ও বরিশালে সড়ক যেন ধানের ক্ষেত! গর্তে ধানের চারা লাগিয়ে প্রতিবাদ
বরিশালে সড়ক দখল করে নির্মাণসামগ্রী, যানবাহন চলাচলে ভোগান্তি

বরিশালে সড়ক দখল করে নির্মাণসামগ্রী, যানবাহন চলাচলে ভোগান্তি

dynamic-sidebar

বরিশাল শহরের বিএম কলেজ এলাকায় সড়কে নির্মাণসামগ্রী যানবাহন চলাচলে সীমাহীন দুর্ভোগে পড়তে হচ্ছে। ওই সড়কটি দিয়ে পাশাপাশি দুটি যানবাহন চলাচলও অনিরাপদ হয়ে পড়েছে। বিশেষ করে সেই নির্মাণসামগ্রী সড়কের মাঝে গড়িয়ে আসায় দুর্ঘটনার আশঙ্কা রয়েছে।

সোমবার (২১ মে) বিকেলে সরেজমিন ঘুরে দেখা গেছে- নথুল্লাবাদ ব্রিজের ঢালে ইন্দোবাংলা ওষুধ কারখানার বিপরীত পাশে ফুটপাত দখল করে রাখা নির্মাণসামগ্রীগুলো সড়কে ওপরে এলোমোলো পড়ে রয়েছে। বিশেষ করে বড় বড় পাথারগুলো সড়কের মধ্যে ছড়িয়ে ছিটিয়ে পড়ে থাকায় স্বাভাবিক যানবাহন চলাচল বিঘিœত হচ্ছে।

এমনকি ওই স্থান থেকে পাশাপাশি দুটি যানবাহন চলাচলের ক্ষেত্রে ঝুঁকি তৈরি হয়েছে। ফলে ওই এলাকার স্থানীয় বাসিন্দাদের মধ্যে চরম আকারে ক্ষোভ সঞ্চার হয়েছে।

খোঁজখবর নিয়ে নিশ্চিত হওয়া গেছে ওই এলাকার বাসিন্দা সড়ক ও জনপদ বিভাগের সাবেক প্রকৌশলী মোতালেব হাওলাদার গত ৫ দিন আগে নির্মাণসামগ্রীগুলো রেখেছেন। তাকে সেগুলো সরিয়ে নিতে স্থানীয়দের পক্ষ থেকে অনুরোধ করা হলেও তিনি কর্ণপাত করেননি। বরং তিনি প্রতিবাদকারীদের হুমকি ধামকি দিচ্ছেন।

যদিও হুমকি ধামকির বিষয়টি অস্বীকার করে সাবেক প্রকৌশলী মোতালেব হাওলাদার বলেন- রমজান মাসে শ্রমিক না পাওয়ার কারণে সড়কে রাখা হয়েছে। কিন্তু এতোদিনেও কেন সরানো হচ্ছে এমন প্রশ্নের জবাবে তিনি দম্ভোক্তি করে বলেন ‘‘আমার ছেলে মেহেদী হাসান রনি’’ও বড় সাংবাদিক। সুতরাং লেখালেখি করে লাভ নেই।’

এই বিষয়ে বরিশাল সিটি কর্পোরেশন প্রধান নির্বাহী কর্মকর্তা (সিও) অহেদুজ্জামান  জানিয়েছেন- বিষয়টি সম্পর্কে তিনি অবগত নন। তবে মঙ্গলবার অফিস আওয়ারে খোঁজখবর নিয়ে ব্যবস্থা নিবেন বলে জানান।’

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net