বুধবার, ৯ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ১:১৭

শিরোনাম :
বরিশাল-ঢাকা মহাসড়ক বিটুমিনের পরিবর্তে ইটের সলিং, প্রশ্নবিদ্ধ সওজের সংস্কার রাজাপুরে ভূমি অফিসে তালা, কর্মকর্তা বরখাস্ত এএসপি পদমর্যাদার ১০ কর্মকর্তাকে বদলি বরিশালে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত মাত্র ১০ মাসে কোরআনের হাফেজা হলো ১৪ বছরের তানজিলা বরগুনায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে কঠোর অবস্থানে পরিবেশ অধিদফতর গভীর রাতে ভ্রাম্যমাণ আদালত, বাকেরগঞ্জে অবৈধ বালু উত্তোলনের দায়ে ৩ জনের কারাদণ্ড গৌরনদীতে মাদক সেবনের সময় যুবক আটক, ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড ৬ কোটি ৮৩ লাখ টাকার সেতু, অ্যাপ্রোচ সড়কের অভাবে সুফল মিলছে না রাবির ভর্তি পরীক্ষা এবার আট বিভাগীয় শহরে, যুক্ত হচ্ছে বরিশাল
বরিশাল পুলিশের মাদকবিরোধী অভিযানে ২০ বিক্রেতা গ্রেপ্তার

বরিশাল পুলিশের মাদকবিরোধী অভিযানে ২০ বিক্রেতা গ্রেপ্তার

dynamic-sidebar

বরিশাল মেট্রোপলিটন পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে গত তিনদিনে ২০ জন গ্রেপ্তার হয়েছেন। সেই সাথে উদ্ধার হয়েছে ৮৯১ পিস ইয়াবা ও ৬০০ গ্রাম গাঁজা।

বরিশাল মেট্রোপলিটন পুলিশের মুখপাত্র সহকারি কমিশনার (এসি) নাসির উদ্দিন মল্লিক এই তথ্য সোমবার (২১ মে) বিকেলে নিশ্চিত করেছেন।

এই কর্মকর্তা জানিয়েছেন- পুলিশ সদর দপ্তরের নিদের্শনা পেয়ে মাদক বিক্রেতাদের গ্রেপ্তারে তৎপরতা শুরু করে বরিশাল মেট্রোপলিটন ৪টি থানা পুলিশ। সেই একযোগে বরিশাল গোয়েন্দা (ডিবি) পুলিশও কাজ করে।

এই অভিযানে গত তিনদিনে ২০ জন গ্রেপ্তার হয়েছেন। সেই সাথে উদ্ধার হয়েছে ৮৯১ পিস ইয়াবা ও ৬০০ গ্রাম গাঁজা। তাছাড়া ডিবি পুলিশ মাদক উদ্ধারে গেলে ‘বন্দুকযুদ্ধে’ আবুল কাশেম নামে এক ডাকাত নিহত হয়।’

এদিকে গত ৪ মে থেকে বরিশাল র‌্যাবও মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে যাচ্ছে। দুটি বাহিনীর মাদকবিরোধী এই অভিযানের ধারাবাহিকতা বজায় থাকবে বলে নিশ্চিত হওয়া গেছে।

বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার (ভারপ্রাপ্ত) মো. মাহফুজুর রহমান জানিয়েছেন- কেন্দ্রীয় পুলিশের নির্দেশনার আলোকে অভিযান পরিচালিত হচ্ছে। এই অভিযানের ধারাবাহিকতা ধরে রাখতে কেন্দ্রের ম্যাসেজ মাঠ পর্যায়ের কর্মকর্তাদের জানিয়েছে হয়েছে।’

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net