বুধবার, ৯ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ১:১৭

শিরোনাম :
বরিশাল-ঢাকা মহাসড়ক বিটুমিনের পরিবর্তে ইটের সলিং, প্রশ্নবিদ্ধ সওজের সংস্কার রাজাপুরে ভূমি অফিসে তালা, কর্মকর্তা বরখাস্ত এএসপি পদমর্যাদার ১০ কর্মকর্তাকে বদলি বরিশালে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত মাত্র ১০ মাসে কোরআনের হাফেজা হলো ১৪ বছরের তানজিলা বরগুনায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে কঠোর অবস্থানে পরিবেশ অধিদফতর গভীর রাতে ভ্রাম্যমাণ আদালত, বাকেরগঞ্জে অবৈধ বালু উত্তোলনের দায়ে ৩ জনের কারাদণ্ড গৌরনদীতে মাদক সেবনের সময় যুবক আটক, ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড ৬ কোটি ৮৩ লাখ টাকার সেতু, অ্যাপ্রোচ সড়কের অভাবে সুফল মিলছে না রাবির ভর্তি পরীক্ষা এবার আট বিভাগীয় শহরে, যুক্ত হচ্ছে বরিশাল
ঝালকাঠিতে ১১৫ জেলে পেলেন সরকারি বরাদ্দের চাল

ঝালকাঠিতে ১১৫ জেলে পেলেন সরকারি বরাদ্দের চাল

dynamic-sidebar

সরকার ঘোষিত নিষিদ্ধ সময়ে নদীতে মাছ না ধরায় ঝালকাঠির নলছিটি পৌরসভার ১১৫ নিবন্ধিত জেলেকে বিশেষ সহায়তার চাল দেওয়া হয়েছে। আজ সোমবার (২১ মে) সকাল ১১টায় জনপ্রতি ৪০ কেজি করে জেলেদের হাতে চাল তুলে দেন নলছিটি পৌর মেয়র তছলিম উদ্দিন চৌধুরী।

পৌর কর্তৃপক্ষ জানায়, মৎস্য নিধন রোধে সরকার জেলেদের বছরের নির্দিষ্ট সময় নদীতে মাছ ধরা নিষিদ্ধ করে। ইলিশের প্রজনন মৌসুম এবং সারা বছর জাটকা আহরণে নিষেধাজ্ঞা যারা মেনে চলেন, তাদের তালিকা তৈরি করে সহায়তা করা হয়। নিবন্ধিত এসব জেলেদের পৌরসভার মাধ্যমে চাল দেওয়া হয়েছে। সকারের বিশেষ সহায়তার চাল নিতে পৌরসভা চত্বরে আসেন জেলেরা। পৌর মেয়র তাদের হাতে ৪০ কেজি করে চাল তুলে দেন।

এ সময় বিতরণ কার্যক্রম পর্যবেক্ষণের দায়িত্বপ্রাপ্ত উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. আনোয়ার আজিম ও পৌর কাউন্সিলররা উপস্থিত ছিলেন।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net