বুধবার, ৯ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, সকাল ৭:৩১

শিরোনাম :
বরিশাল-ঢাকা মহাসড়ক বিটুমিনের পরিবর্তে ইটের সলিং, প্রশ্নবিদ্ধ সওজের সংস্কার রাজাপুরে ভূমি অফিসে তালা, কর্মকর্তা বরখাস্ত এএসপি পদমর্যাদার ১০ কর্মকর্তাকে বদলি বরিশালে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত মাত্র ১০ মাসে কোরআনের হাফেজা হলো ১৪ বছরের তানজিলা বরগুনায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে কঠোর অবস্থানে পরিবেশ অধিদফতর গভীর রাতে ভ্রাম্যমাণ আদালত, বাকেরগঞ্জে অবৈধ বালু উত্তোলনের দায়ে ৩ জনের কারাদণ্ড গৌরনদীতে মাদক সেবনের সময় যুবক আটক, ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড ৬ কোটি ৮৩ লাখ টাকার সেতু, অ্যাপ্রোচ সড়কের অভাবে সুফল মিলছে না রাবির ভর্তি পরীক্ষা এবার আট বিভাগীয় শহরে, যুক্ত হচ্ছে বরিশাল
গত তিন বছরে দেশে কোন নৌ দুর্ঘটনা ঘটেনি : নৌ-পরিবহনমন্ত্রী

গত তিন বছরে দেশে কোন নৌ দুর্ঘটনা ঘটেনি : নৌ-পরিবহনমন্ত্রী

dynamic-sidebar

ভোলায় নৌ-পরিবহনমন্ত্রী শাজাহান খান বলেন, এ সরকারের ক্ষমতায় আসার পর নৌ দুর্ঘটনা কমিয়ে আনা হয়েছে। গত তিন বছরে দেশে কোন নৌ দুর্ঘটনা ঘটেনি। এবারও প্রতিটি ঘাটে নৌ পুলিশ, কোস্টগার্ড, বিআইডব্লিউটিএ এবং টিসিসহ প্রশাসনের কর্মকর্তা দিয়ে ঘাট নিয়ন্ত্রন করা হবে যাতে কোন লঞ্চেই অতিরিক্ত যাত্রী এবং ঝুকিপূর্নভাবে যেতে না পারে।
আজ শুক্রবার সকালে ঈদ উপলক্ষে ভোলার ইলিশা ও ভেদুরিয়া ফেরীঘাট পরিদর্শনকালে সাংবাদিকদের প্রশ্নে জবাবে তিনি এসব কথা বলেন।
তিনি আরো বলেন, বাজেট কোন দলের হয়না, বাজেট হয় জাতীর। এর চেয়ে ভালো বাজেট বাংলাদেশে আর কখননো হয়নি। সময়ের চেয়ে সবচেয়ে ভালো হয়েছে, এখানে কোন কিছুরই দাম বাড়েনি। কিন্তু বিএনপি সব ভালোকেই বাকা চোঁখে দেখে। তারা এ সরকারের কোন কিছুই ভালো চোখে দেখেনি। এ সরকারের অনেক অর্জন রয়েছে। বিএনপি যতই আস্ফালন করুন না কেন তাদের নির্বাচনে আসতেই হবে। এ সময় বিআইডব্লিটিএ চেয়ারম্যান কমডোর এম মোজাম্মেল হকসহ প্রশাসনের শীর্ষ পর্যায়ের কর্মকর্তরা উপস্থিত ছিলেন।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net