বৃহস্পতিবার, ১০ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, সকাল ৮:৫৯

শিরোনাম :
বরিশালে পুলিশ সদস্যের স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার বরিশালের জয়শ্রী বাজারে ভ’য়া’বহ অ’গ্নি’কা’ণ্ড! উজিরপুরে গাছের পাতা কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট বৃদ্ধের মৃত্যু অ্যাম্বুলেন্স-বাসের মুখোমুখি সংঘর্ষ, মহাসড়কে প্রাণ গেলো প্রতিবন্ধী নারীর বরিশালে ৫ দিনের ব্যবধানে স্কুলের অ্যাডহক কমিটির সভাপতি পরিবর্তন শিল্পের বিষাক্ত ধোঁয়ায় বিপর্যস্ত বরিশাল বরিশালে গাঁজাসহ দুই নারী মাদকব্যবসায়ী আটক বিএনপি নেতা ও পৌর কর্মকর্তার জুয়ার ভিডিও ভাইরাল ভাইভা ইস্যু আপনাদের কোথায় পাঠাবে, নিজেরাও টের পাবেন না: নাহিদ ভাইভার নম্বর বৃদ্ধির সিদ্ধান্ত থেকে সরে না এলে হাসিনার মতো পরিণতি হবে
বরিশাল মহানগর আ’লীগের ইফতারে সাংবাদিকদের মিলন মেলা

বরিশাল মহানগর আ’লীগের ইফতারে সাংবাদিকদের মিলন মেলা

dynamic-sidebar

বরিশাল মহানগর আওয়ামী লীগের উদ্যোগে সাংবাদিকদের সম্মানে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। অনাড়ম্বর আয়োজনের মধ্য দিয়ে শুক্রবার (০৮ জুন) বরিশাল ক্লাব মিলনায়তনে এই ইফতারের আয়োজন করা হয়। বরিশালে কর্মরত অন্তত ৫ শতাধিক মিডিয়াকর্মী ওই ইফতার মাহফিলে অংশ নেয়। ফলে সেখানে সাংবাদিকদের মিলন মেলায় পরিণত হয়।

ইফতার পূর্ব সভায় বরিশাল মহানগর আ’লীগের সভাপতি অ্যাডভোকেট গোলাম আব্বাস চৌধুরী দুলাল। উপস্থিত ছিলেন- সাধারণ সম্পাদক কেএম জাহাঙ্গীর হোসেন ও যুগ্ম সাধারণ সম্পাদক সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ।

সাংবাদিকদের পক্ষ থেকে সভায় বক্তব্য রাখেন- বরিশাল প্রেসক্লাব সভাপতি কাজী নাসির উদ্দিন বাবুল, প্রেসক্লাব সাধারণ সম্পাদক এসএম জাকির হোসেন, অ্যাডভোকেট এসএম ইকবাল, সাবেক সভাপতি অ্যাডভোকেট মানবেন্দ্র বটব্যাল। বক্তারা বলেন- বরিশাল মহানগর আ’লীগের নেতাদের সাথে মিডিয়াকর্মীদের সুসম্পর্ক সব সময়ই ছিল।

এবারের এই ইফতার আয়োজনের মধ্য দিয়ে সেই সম্পর্ক আরও মজবুত হয়েছে। উপস্থিত ছিলেন- বরিশাল রিপোর্টার্স ইউনিটির সভাপতি নজরুল বিশ্বাস, দৈনিক আজকের পরিবর্তন পত্রিকার সম্পাদক প্রকাশক কাজী মিরাজ মাহমুদ ও প্রথম সকাল পত্রিকার সম্পাদক প্রকাশক কাজী আল মামুনসহ সিনিয়র ও জুনিয়র সাংবাদিকবৃন্দ।’’

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net