বৃহস্পতিবার, ১০ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, সকাল ১০:০৯

শিরোনাম :
বরিশালে পুলিশ সদস্যের স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার বরিশালের জয়শ্রী বাজারে ভ’য়া’বহ অ’গ্নি’কা’ণ্ড! উজিরপুরে গাছের পাতা কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট বৃদ্ধের মৃত্যু অ্যাম্বুলেন্স-বাসের মুখোমুখি সংঘর্ষ, মহাসড়কে প্রাণ গেলো প্রতিবন্ধী নারীর বরিশালে ৫ দিনের ব্যবধানে স্কুলের অ্যাডহক কমিটির সভাপতি পরিবর্তন শিল্পের বিষাক্ত ধোঁয়ায় বিপর্যস্ত বরিশাল বরিশালে গাঁজাসহ দুই নারী মাদকব্যবসায়ী আটক বিএনপি নেতা ও পৌর কর্মকর্তার জুয়ার ভিডিও ভাইরাল ভাইভা ইস্যু আপনাদের কোথায় পাঠাবে, নিজেরাও টের পাবেন না: নাহিদ ভাইভার নম্বর বৃদ্ধির সিদ্ধান্ত থেকে সরে না এলে হাসিনার মতো পরিণতি হবে
উজিরপুরের ঐতিহ্যবাহী হারতা স্কুল এন্ড কলেজের সুবর্ণ জয়ন্তী ও পুণর্মিলনী অনুষ্ঠিত

উজিরপুরের ঐতিহ্যবাহী হারতা স্কুল এন্ড কলেজের সুবর্ণ জয়ন্তী ও পুণর্মিলনী অনুষ্ঠিত

dynamic-sidebar

সংসদ সদস্য ও বরিশাল জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক এডভোকেট তালুকদার মোঃ ইউনুস বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন বর্তমান সরকার দেশে যে উন্নয়নের ধারা সৃস্টি করেছে- কোন ষড়যন্ত্রই তা বাধাগ্রস্থ করতে পারবে না। তিনি বলেন,বাংলাদেশকে আজ বিশ্বের বুকে উন্নয়নের রোড মডেল হিসেবে প্রতিষ্ঠিত করেছে। উন্নয়নের এই ধারা অব্যাহত রাখতে হলে জাতির পিতার আদর্শের প্রতিটি নেতা-কর্মীকে ঐক্যবদ্ধ হয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত কে আরো শক্তিশালী করতে হবে । তিনি গত শনিবার সন্ধ্যায় তারঁ নির্বাচনী এলাকা উজিরপুর উপজেলার ঐতিহ্যবাহী হারতা স্কুল এন্ড কলেজের দুইদিন ব্যাপী সুবর্ণ জয়ন্তী ও পুণর্মিলনীর সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন। ঐতিহ্যবাহী হারতা স্কুল এন্ড কলেজের সুবর্ণ জয়ন্তী ও পুণর্মিলনী উদযাপন কমিটির আহ্বায়ক রঞ্জিত মল্লিকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা করেন,বরিশাল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মোঃ ইউনুস ,বরিশালের জেলা প্রশাসক মোঃ হাবিবুর রহমান , বরিশাল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের সচিব অধ্যাপক বিপ্লব কুমার ভট্টাচার্য্য, উজিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোসাঃ মাসুমা আক্তার, খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ প্রফেসর এস কে বল্লভ, বরিশাল সরকারী ব্রজমোহন (বিএম) কলেজের ভাইস প্রিন্সিপাল স্বপন কুমার পাল,বরিশাল জেলা পরিষদের সদস্য ও উজিরপুর উপজেলা আওয়ামীলীগের সভাপতি এসএম জামাল হোসেন, উপজেলা পুুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শিশির কুমার পাল,হারতা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ডাক্তার হরেন রায়, হারতা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সুনীল বিশ্বাস,সাধারণ সম্পাদক অমল মল্লিক প্রমূখ। এছাড়ায় অনুষ্ঠানে, ঐতিহ্যবাহী হারতা স্কুল এন্ড কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি ও সুবর্ণ জয়ন্তী ও পুণর্মিলনী উদযাপন কমিটির প্রধান পৃষ্ঠপোষক ধীরেন্দ্রণাথ রায়, হারতা স্কুল এন্ড কলেজ অধ্যক্ষ বানী কান্ত মন্ডল সহ হারতা স্কুল এন্ড কলেজ পরিচালনা পর্ষদের সদস্যবৃন্দ,শিক্ষক-শিক্ষিকা,ছাত্র-ছাত্রী,অভিভাবকবৃন্দ,স্থানীয়,সামাজিক ,রাজনৈতিক,সাংস্কৃতিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। ঐতিহ্যবাহী হারতা স্কুল এন্ড কলেজের সুবর্ণ জয়ন্তী ও পুণর্মিলনী উদযাপন কমিটির সদস্য সচিব ও আওয়ামীলীগ নেতা মিন্টু লাল মজুমদারের সঞ্চালনায় কুস্টিয়া থেকে আগত লালন শিল্পীদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও ভাগ্য নির্ধারণী লাকি কুপন ড্র অনুষ্ঠিত হয়। হারতা স্কুল এন্ড কলেজ মাঠে উৎসব মূখর ও জমকালো আয়োজনে দুইদিন ব্যাপী এ সুবর্ণ জয়ন্তী ও পুণর্মিলনী অনুষ্ঠান শিক্ষক-শিক্ষিকা ও ছাত্র-ছাত্রীদের এক মিলন মেলায় পরিণত হয়।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net