বুধবার, ৯ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, সকাল ৯:০১

শিরোনাম :
বরিশাল-ঢাকা মহাসড়ক বিটুমিনের পরিবর্তে ইটের সলিং, প্রশ্নবিদ্ধ সওজের সংস্কার রাজাপুরে ভূমি অফিসে তালা, কর্মকর্তা বরখাস্ত এএসপি পদমর্যাদার ১০ কর্মকর্তাকে বদলি বরিশালে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত মাত্র ১০ মাসে কোরআনের হাফেজা হলো ১৪ বছরের তানজিলা বরগুনায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে কঠোর অবস্থানে পরিবেশ অধিদফতর গভীর রাতে ভ্রাম্যমাণ আদালত, বাকেরগঞ্জে অবৈধ বালু উত্তোলনের দায়ে ৩ জনের কারাদণ্ড গৌরনদীতে মাদক সেবনের সময় যুবক আটক, ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড ৬ কোটি ৮৩ লাখ টাকার সেতু, অ্যাপ্রোচ সড়কের অভাবে সুফল মিলছে না রাবির ভর্তি পরীক্ষা এবার আট বিভাগীয় শহরে, যুক্ত হচ্ছে বরিশাল
টানা চারদিন পর বরিশালে থেকে ১৫ রুটের বাস ধর্মঘট প্রত্যাহার

টানা চারদিন পর বরিশালে থেকে ১৫ রুটের বাস ধর্মঘট প্রত্যাহার

dynamic-sidebar

টানা চারদিন পর বরিশালে থেকে ১৫ রুটের বাস ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে। রবিবার সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন বরিশাল জেলা প্রশাসক মো: হাবিবুর রহমান। তিনি জানান, প্রশাসনের মধ্যস্থতায় বরিশাল ও ঝালকাঠি দুই বাস মালিক গ্রুপই সমাধানে এসেছে।

বরিশাল রুপাতলী বাস-মিনিবাস মালিক সমিতির সাধারণ সম্পাদক কাওছার হোসেন শিপন জানান, প্রশাসনের মধ্যস্থতায় সমঝোতা বৈঠকের পর বাস ধর্মঘট প্রত্যাহার করে নেয়া হয়েছে। এছাড়া ঝালকাঠি বাস মালিক সমিতিও কালিজিরা থেকে তাদের অস্থায়ী বাস স্ট্যান্ডটি সরিয়ে নিয়েছে।

ঝালকাঠি বাস শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক বাহাদুর বলেন, বরিশালে প্রশাসনের মধ্যস্থতায় সমঝোতা বৈঠকে সিদ্ধান্ত হয়েছে ঝালকাঠি থেকে পটুয়াখালীতে প্রতিদিন ৭ বার আমাদের বাস চলাচল করবে। এই ভিত্তিতে আমরা কালিজিরা থেকে বাসস্ট্যান্ড সরিয়ে নিয়ে সমঝোতায় এসেছি।

প্রসঙ্গত: রুটের ন্যায্য হিস্যা নিয়ে বরিশাল-পটুয়াখালী বাস মালিক সমিতির এবং ঝালকাঠি বাস মালিক সমিতির দ্বন্দে গত বছরের ১৮ ডিসেম্বর প্রথমবারের মতো বরিশাল নগরীর রুপাতলী বাসস্ট্যান্ড থেকে বাস চালনা বন্ধ করে দেয়া হয়। এরপর বিভাগীয় প্রশাসনের আশ্বাসে একাধিকবার বাস চালনা করা হলেও বরিশাল মালিক সমিতির কারনে তা পুনরায় বন্ধ হয়ে যায়। সর্বশেষ চলতি বছরের ৩ জানুয়ারি বরিশাল থেকে ঝালকাঠী, পিরোজপুর, খুলনার বেশ কয়েকটি রুটে সরাসরি বাস চলাচল বন্ধ ছিলো। এরপর সমঝোতা বৈঠক শেষে ১৩ জুন সকাল থেকে বরিশাল নগরীর রুপাতলীস্থ বাস টার্মিনাল থেকে সরাসরি ঝালকাঠি রুটে বাস চলাচল শুরু হয়। সে সময়ের সিদ্ধান্ত অনুযায়ী ২০ জুনের মধ্যে ন্যায্য হিস্যা নিয়ে সমাধান না হলে ২১ জুন থেকে আবারো সরাসরি বাস চলাচল বন্ধ করে দেয়ার আল্টিমেটাম ছিলো ঝালকাঠি বাস মালিক সমিতির। সেই অনুযায়ী বরিশাল থেকে ঝালকাঠিতে বাস চলাচল বন্ধ করে দেয়া হলে

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net