, ,

শিরোনাম :
কাউনিয়ায় ইয়াবাসহ মাদক বিক্রেতা গ্রেপ্তার

কাউনিয়ায় ইয়াবাসহ মাদক বিক্রেতা গ্রেপ্তার

dynamic-sidebar

বরিশাল শহরের কাউনিয়ায় র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) অভিযান চালিয়ে বিধান দাস (২১) নামে এক মাদক বিক্রেতাকে গ্রেপ্তার করেছে। রোববার (২৪ জুন) গভীর রাতে শহরের পশ্চিম কাউনিয়া জেলবাগানের দক্ষিণ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার বিধান দাস কাউনিয়া প্রথমগলি এলাকার শিবু দাসের ছেলে।

সোমবার বরিশাল র‌্যাব অফিস থেকে প্রেরিত ইমেল বার্তায় বলা হয়েছে- র‌্যাবের একটি টিম অভিযান চালিয়ে বিধান দাসকে গ্রেপ্তার করে। পরবর্তীতে তার কাছ থেকে ৫২ পিস ইয়াবা উদ্ধার করে।

এই ঘটনায় র‌্যাবের ডিএডি একেএম আবু হোসেন শাহরিয়ার বাদী হয়ে বরিশাল মহানগরীর কাউনিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেন।’

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net