রবিবার, ৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, দুপুর ১:২৫

শিরোনাম :
জবির সাবেক শিক্ষার্থীদের নিয়ে পুকুরে ডাবল ডেকার বাস, আহত ১৫! বরিশাল-ঢাকা মহাসড়কে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল বাস কৃষিজমির মাটি নয়, খনন করা খালের মাটি দিয়ে ইট তৈরির উদ্যোগ আয়-ব্যয়ের হিসাব দিচ্ছে না বাফুফেসহ ৩৮ ফেডারেশন আব্বাস ভাইয়ের স্ট্রোক কোন দুর্ঘটনা নয়, পাটওয়ারীর পরিকল্পিত আক্রমণের শিকার: রাশেদ খাঁন শেবাচিমে টেকনিশিয়ান ছাড়াই ইসিজি করলেন ট্রলিম্যান, স্বজনদের ক্ষোভ ঝালকাঠিতে দ্বিতীয় স্ত্রীর আঘাতে স্বামীর মৃত্যু ‘চুরির ভয়ে’ মশারি দিচ্ছে না হাসপাতাল, ডেঙ্গু রোগীর পাশে ঝুঁকিতে অন্যরা টাকার বিনিময়ে চাকরি দেওয়া প্রমাণ হলে পদত্যাগ করব: বিভাগীয় কমিশনার ৫০০ শয্যার প্রশাসনিক অনুমোদন মিললেও পূর্ণাঙ্গ সেবা এখনও অধরা
দুর্নীতি অর্ধেক বন্ধ করলে গ্যাসের মূল্যবৃদ্ধি করতে হবে না : চরমোনাই পীর

দুর্নীতি অর্ধেক বন্ধ করলে গ্যাসের মূল্যবৃদ্ধি করতে হবে না : চরমোনাই পীর

dynamic-sidebar

পেট্রোবাংলা ও তিতাসের দুর্নীতি অর্ধেক বন্ধ করতে পারলে গ্যাসের মূল্যবৃদ্ধি করতে হবে না বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর আমীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম পীর চরমোনাই।

মঙ্গলবার এক বিবৃতিতে তিনি বলেন, সরকার দুর্নীতি ও সিস্টেম লস বন্ধ না করে গ্যাসের মূল্যবৃদ্ধির প্রস্তাব করেছে, যা দুর্নীতিকে আশ্রয় ও প্রশ্রয় দেয়ার শামিল। পীর সাহেব বলেন, আমরা অনেক আগ থেকে বলে আসছি, সিস্টেম লস ও দুর্নীতি বন্ধ করুন, তাহলে গ্যাসের মূল্য বৃদ্ধি করতে হবে না। পেট্রোবাংলা ও তিতাসের দুর্নীতি বন্ধ না করে তার দায় জনগণের ওপর চাপিয়ে দেয়া চরম অমানবিক।
তিনি বলেন, গ্যাসের মূল্য বৃদ্ধির মাধ্যমে নিম্নবিত্ত ও মধ্যবিত্তদের নাভিশ্বাস উঠবে। এর প্রভাব সর্বত্র পড়বে। গ্যাস ও বিদ্যুতের মূল্যবৃদ্ধির প্রস্তাবের প্রতিবাদে প্রায় সকল রাজনৈতিক দল ও সংগঠন প্রতিবাদ জানিয়েছে। জনগণের মতামতের প্রতি কোন প্রকার তোয়াক্কা না করে মূল্যবৃদ্ধির চক্রান্ত করা হলে তা সরকারের জন্য সুখকর হবে না।

পীর চরমোনাই বলেন, এতে নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম আরো বেড়ে জনগণের ক্রয়ক্ষমতার বাইরে চলে যাবে। ফলে এর প্রভাব সাধারণ মানুষের ওপর পড়বে।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net