সোমবার, ৭ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, বিকাল ৩:৪৯

শিরোনাম :
রাষ্ট্রীয় মর্যাদায় গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী’র পিতার দাফন সম্পন্ন

রাষ্ট্রীয় মর্যাদায় গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী’র পিতার দাফন সম্পন্ন

dynamic-sidebar

গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী এডভোকেট শ.ম. রেজাউল করীম এর পিতা মুক্তিযোদ্ধা মোঃ আব্দুল খালেক শেখ (৯০) এর দাফন রাষ্ট্রীয় মর্যাদায় সম্পন্ন করা হয়েছে।আজ রোববার মাগরিবের নামাজের পর জানাজা শেষে তাকে পিরোজপুরের নাজিরপুর উপজেলার তারাবুনিয়া গ্রামে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

এর আগে নাজিরপুরের সাতকাছেমিয়া মাদ্রাসা প্রাঙ্গনে বাদ আসর মরহুমের দ্বিতীয় জানাজা নামাজ অনুষ্ঠিত হয়। এতে জেলার বিভিন্ন পর্যায়ের সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন পর্যায়ের রাজনৈতিক নেতৃবৃন্দ ছাড়াও হাজারও মানুষ অংশ নেয়। গতকাল সকাল ৭.২০ মিনিটে ঢাকায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিক্যাল বিশ্ববিদ্যালয় চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন মন্ত্রীর পিতা। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৪ পুত্র, ২ কন্যা সন্তান ও নাতি-নাতনিসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।

বার্ধক্যজনিত কারণে তিনি দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন। গত শুক্রবার শারীরিক অবস্থার অবনতি হলে, তাকে পিরোজপুরের নাজিরপুর থেকে এয়ার এ্যাম্বুলেন্সে করে ঢাকায় নেওয়া হয়।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net