, ,

শিরোনাম :
ফেনসিডিলসহ গ্রেফতারের ১২ বছর পর রায়, দুজনের যাবজ্জীবন পিরোজপুরে গৃহবধূকে ধর্ষণ ও হত্যার মামলায় প্রধান আসামি গ্রেপ্তার আগৈলঝাড়ায় প্রবাসী স্বামীকে ভিডিও কলে রেখে স্ত্রীর বিষপান সিটিস্ক্যান মেশিনে শুয়ে টেকনিশিয়ানের বিশ্রামের ভিডিও ভাইরাল ঢাবিকে বিশ্বের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ের কাতারে নিয়ে যাওয়ার আহ্বান রাষ্ট্রপতির ঝালকাঠিতে ডিবির অভিযানে ১০০ গ্রাম গাঁজাসহ মাদক বিক্রির ৩০ হাজার টাকা উদ্ধার, গ্রেফতার ২ আন্তর্জাতিক ‘বঙ্গোপসাগর সংলাপে’ ববি’র পাঁচ শিক্ষার্থী বরিশালে ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে জরিমানা আদায় আখতারুজ্জামানের রিমান্ড শেষে আদালতে যে আবেদন জানালো পুলিশ ঝালকাঠিতে জমে উঠেছে আমড়ার ভাসমান হাট, বাড়ছে আবাদ

পিরোজপুরে গৃহবধূকে ধর্ষণ ও হত্যার মামলায় প্রধান আসামি গ্রেপ্তার

dynamic-sidebar

খবর বরিশাল ডেস্ক ::

পিরোজপুরের কাউখালীতে জেসমিন বেগম (৫০) নামে এক গৃহবধূকে গণধর্ষণ ও শ্বাসরোধে হত্যার ঘটনায় দায়ের করা মামলার প্রধান আসামি মো. মানিক হাওলাদারকে (৫০) গ্রেফতার করেছে এসআরবি-৮, বরিশাল। সোমবার (৫ অক্টোবর) রাতে মাদারীপুর জেলা সদর থানা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

মামলার এজাহারসূত্রে জানা যায়, নিহত জেসমিন বেগম কাউখালীতে নিজ বসতঘরে একা বসবাস করতেন। গত ৩ অক্টোবর রাত সাড়ে ১০টার দিকে থেকে ৪ অক্টোবর সকাল ১০টার মধ্যে প্রধান অভিযুক্ত মানিক হাওলাদারসহ অজ্ঞাতনামা ৪-৫ জন দুষ্কৃতকারী ঘরে প্রবেশ করে। পরে জোরপূর্বক গণধর্ষণের পর পরিকল্পিতভাবে জেসমিনকে শ্বাসরোধ করে হত্যা করে পালিয়ে যায়। এ ঘটনায় নিহতের বড় মেয়ে বাদী হয়ে পিরোজপুরের কাউখালী থানায় একটি হত্যা মামলা দায়ের করে।

​পরবর্তীতে মামলার তদন্তকারী কর্মকর্তা প্রধান অভিযুক্তকে গ্রেফতারের লক্ষ্যে অধিনায়ক, এসআরবি-৮, বরিশাল বরাবর একটি অধিযাচনপত্র প্রেরণ করেন। অধিযাচনপত্রের ধারাবাহিকতায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মামলা দায়েরের ২৪ ঘণ্টার মধ্যে সফল অভিযান চালিয়ে প্রধান আসামিকে গ্রেফতার করতে সক্ষম হয় এসআরবি-৮। গ্রেফতারকৃত অভিযুক্তকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য কাউখালী থানায় হস্তান্তর করা হয়েছে।

​এসআরবি-৮, বরিশালের সহকারী পুলিশ সুপার ও মিডিয়া অফিসার ওয়ালিদ হাসান মিঠু এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net