শনিবার, ৫ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ৪:২৯

শিরোনাম :
জবির সাবেক শিক্ষার্থীদের নিয়ে পুকুরে ডাবল ডেকার বাস, আহত ১৫! বরিশাল-ঢাকা মহাসড়কে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল বাস কৃষিজমির মাটি নয়, খনন করা খালের মাটি দিয়ে ইট তৈরির উদ্যোগ আয়-ব্যয়ের হিসাব দিচ্ছে না বাফুফেসহ ৩৮ ফেডারেশন আব্বাস ভাইয়ের স্ট্রোক কোন দুর্ঘটনা নয়, পাটওয়ারীর পরিকল্পিত আক্রমণের শিকার: রাশেদ খাঁন শেবাচিমে টেকনিশিয়ান ছাড়াই ইসিজি করলেন ট্রলিম্যান, স্বজনদের ক্ষোভ ঝালকাঠিতে দ্বিতীয় স্ত্রীর আঘাতে স্বামীর মৃত্যু ‘চুরির ভয়ে’ মশারি দিচ্ছে না হাসপাতাল, ডেঙ্গু রোগীর পাশে ঝুঁকিতে অন্যরা টাকার বিনিময়ে চাকরি দেওয়া প্রমাণ হলে পদত্যাগ করব: বিভাগীয় কমিশনার ৫০০ শয্যার প্রশাসনিক অনুমোদন মিললেও পূর্ণাঙ্গ সেবা এখনও অধরা
শেখ হাসিনা বিশ্বের পাঁচ সেরা নীতিনিষ্ঠ নেতার অন্যতম

শেখ হাসিনা বিশ্বের পাঁচ সেরা নীতিনিষ্ঠ নেতার অন্যতম

dynamic-sidebar

নাইজেরিয়ার সবচেয়ে প্রভাবশালী দৈনিক ‘দি ডেইলি লিডারশিপ’ বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বিশ্বের পাঁচ সেরা নীতিনিষ্ঠ নেতার অন্যতম বলে অবহিত করেছে।

রোববার দৈনিকটির আনরিপোটেড বিভাগে প্রকাশিত ‘ওয়ার্ল্ড’স মোস্ট অস্টিয়ার প্রেসিডেন্ট’ শীর্ষক এক প্রতিবেদনে শেখ হাসিনাকে বিশ্বের পাঁচ সেরা নীতিনিষ্ঠ নেতার অন্যতম বলা হয়। খবর বাসসের

বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার মাসিক বেতন ৮শ’ ডলার উল্লেখ করে প্রতিবেদনে আরো বলা হয়, ফোর্বস এর তালিকা অনুযায়ী বিশ্বের ১শ’ ক্ষমতাধর নারীর মধ্যে শেখ হাসিনা ৫৯তম। দৈনিকটির প্রতিবেদনে বলা হয়, প্রধানমন্ত্রী ও বিরোধীদলীয় নেতা হিসেবে শেখ হাসিনার দীর্ঘ চার দশকের রাজনৈতিক জীবন।

তিনি ১৯৮১ সাল থেকে ক্ষমতাসীন দল আওয়ামী লীগের সভাপতি এবং তার পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দেশটির প্রথম রাষ্ট্রপতি। এছাড়া শেখ হাসিনা ২০০৪ সালে বিরোধীদলীয় নেতা থাকা অবস্থায় হত্যার উদ্দেশ্যে তার ওপর হামলার কথা উল্লেখ আছে।

বঙ্গবন্ধুর খুনি এবং ১৯৭১ সালে মানবতা বিরোধী অপরাধে দায়ীদের বিচার করতে পারা শেখ হাসিনার নেতৃত্বের দুটি বড় অর্জন বলে এই প্রতিবেদনে উল্লেখ করা হয়।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net