শনিবার, ৫ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ৪:২১

শিরোনাম :
জবির সাবেক শিক্ষার্থীদের নিয়ে পুকুরে ডাবল ডেকার বাস, আহত ১৫! বরিশাল-ঢাকা মহাসড়কে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল বাস কৃষিজমির মাটি নয়, খনন করা খালের মাটি দিয়ে ইট তৈরির উদ্যোগ আয়-ব্যয়ের হিসাব দিচ্ছে না বাফুফেসহ ৩৮ ফেডারেশন আব্বাস ভাইয়ের স্ট্রোক কোন দুর্ঘটনা নয়, পাটওয়ারীর পরিকল্পিত আক্রমণের শিকার: রাশেদ খাঁন শেবাচিমে টেকনিশিয়ান ছাড়াই ইসিজি করলেন ট্রলিম্যান, স্বজনদের ক্ষোভ ঝালকাঠিতে দ্বিতীয় স্ত্রীর আঘাতে স্বামীর মৃত্যু ‘চুরির ভয়ে’ মশারি দিচ্ছে না হাসপাতাল, ডেঙ্গু রোগীর পাশে ঝুঁকিতে অন্যরা টাকার বিনিময়ে চাকরি দেওয়া প্রমাণ হলে পদত্যাগ করব: বিভাগীয় কমিশনার ৫০০ শয্যার প্রশাসনিক অনুমোদন মিললেও পূর্ণাঙ্গ সেবা এখনও অধরা
প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে নৌকা নিয়ে ঢাকায় বরগুনার কবির

প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে নৌকা নিয়ে ঢাকায় বরগুনার কবির

dynamic-sidebar

প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে গত ৪ এপ্রিল নৌকা নিয়ে বরগুনা থেকে ঢাকা অভিমুখে রওনা করে বর্তমানে রাজধানীর বিজয় সরণির বালুরমাঠ এলাকায় অবস্থান করছেন পৌরসভার ৭নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও জেলা যুবলীগের সহ-সভাপতি মো. হুমায়ুন কবির। ব্যাটারিচালিত একটি গাড়িতে নৌকাটি বসিয়ে ওই নৌকায় বসে ঢাকায় আসেন তিনি।

সম্প্রতি অনুষ্ঠিত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বরগুনা-১ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী অ্যাডভোকেট ধীরেন্দ্র দেবনাথ শম্ভুর পক্ষে প্রচারণার জন্য একটি নৌকা বানান তিনি। পানিতে চলাচলের উপযুক্ত সেই নৌকাটি বাহারি সাজে সাজিয়ে ব্যাটারিচালিত একটি গাড়ির উপরে বসিয়ে সড়কে সড়কে প্রদর্শন করেন। প্রচারণা চালান নৌকা প্রতীকের পক্ষে। ব্যতিক্রমী এই প্রচারণা সাধারণ ভোটারদের মাঝে ব্যাপক কৌতূহলের সৃষ্টি করে।

এরপর সংসদ নির্বাচনের প্রচারণার সময় শেষ হলে পড়ে থাকে নৌকাটি। বরগুনা-১ আসনে বিপুল ভোটে জয় পায় নৌকা প্রতীক। নৌকার জয় নিশ্চিত হলে হুমায়ুন কবীর নৌকাটি বরগুনার সার্কিট হাউজ লেকে রাখেন। এরপর শুরু হয় উপজেলা পরিষদ নির্বাচন। এ নির্বাচনেও তিনি এ নৌকা দিয়ে সড়কে সড়কে, পাড়া-মহল্লা এমনকি অলি-গলিতেও প্রচারণা চালান। কিন্তু এবার স্বতন্ত্র প্রার্থীর কাছে বিপুল ভোটের ব্যবধানে হেরে যায় নৌকা প্রতীকের প্রার্থী। তিনি নৌকা প্রতীকের পরাজয়ের সুনির্দিষ্ট কিছু অভিযোগ প্রধানমন্ত্রীকে জানাতে সেই নৌকায় চেপেই সড়ক পথে বরগুনা থেকে পৌঁছেছেন ঢাকায়।

এ বিষয়ে বরগুনা প্রেস ক্লাবের সাবেক সভাপতি ও বরগুনার সিনিয়র সাংবাদিক হাসানুর রহমান ঝন্টু বলেন, কবির ঢাকা যাওয়ার আগে আমাকে জানিয়েছেন নৌকাটি নিয়ে নির্বাচনী প্রচারণা চালাতে গিয়ে তিনি জরিমানার সম্মুখীন হয়েছেন। এছাড়া নৌকাটি বরগুনার সার্কিট হাউজ লেকে থাকাকালীন সময়ে স্থানীয়রা এই নৌকাটিতে বিনোদনের জন্য ঘুরতো। কিন্তু জেলা প্রশাসন নৌকাটি লেক থেকে তুলে দেয়ায় তিনি ক্ষুব্ধ হয়েছেন। কষ্ট পেয়েছেন। এজন্য তিনি প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে নৌকা ফেরত দিতে চান।

এ বিষয়ে হুমায়ুন কবির এ প্রতিবেদককে বলেন, ‘আমি আমার নৌকাটি প্রধানমন্ত্রীকে দেখাতে চাই। প্রধানমন্ত্রীর একান্ত সচিব গাজী হাফিজুর রহমান লিকুর সঙ্গে আমার কথা হয়েছে। আজ সন্ধ্যায় প্রধানমন্ত্রীর সঙ্গে আমার দেখা হওয়ার সম্ভাবনা রয়েছে।’

তিনি আরও বলেন, প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে তিনি বরগুনা পৌরসভা নির্বাচন এবং উপজেলা পরিষদ নির্বাচনে নৌকা প্রতীকের পরাজয়ের কারণ এবং এ পরাজয়ের জন্য দোষীদের বিরুদ্ধে অভিযোগ করবেন।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net