শনিবার, ৫ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ৪:২১

শিরোনাম :
জবির সাবেক শিক্ষার্থীদের নিয়ে পুকুরে ডাবল ডেকার বাস, আহত ১৫! বরিশাল-ঢাকা মহাসড়কে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল বাস কৃষিজমির মাটি নয়, খনন করা খালের মাটি দিয়ে ইট তৈরির উদ্যোগ আয়-ব্যয়ের হিসাব দিচ্ছে না বাফুফেসহ ৩৮ ফেডারেশন আব্বাস ভাইয়ের স্ট্রোক কোন দুর্ঘটনা নয়, পাটওয়ারীর পরিকল্পিত আক্রমণের শিকার: রাশেদ খাঁন শেবাচিমে টেকনিশিয়ান ছাড়াই ইসিজি করলেন ট্রলিম্যান, স্বজনদের ক্ষোভ ঝালকাঠিতে দ্বিতীয় স্ত্রীর আঘাতে স্বামীর মৃত্যু ‘চুরির ভয়ে’ মশারি দিচ্ছে না হাসপাতাল, ডেঙ্গু রোগীর পাশে ঝুঁকিতে অন্যরা টাকার বিনিময়ে চাকরি দেওয়া প্রমাণ হলে পদত্যাগ করব: বিভাগীয় কমিশনার ৫০০ শয্যার প্রশাসনিক অনুমোদন মিললেও পূর্ণাঙ্গ সেবা এখনও অধরা
দেশ ক্রমেই ভয়াবহ অবস্থার দিকে যাচ্ছে : চরমোনাই পীর

দেশ ক্রমেই ভয়াবহ অবস্থার দিকে যাচ্ছে : চরমোনাই পীর

dynamic-sidebar

অনলাইন ডেস্ক :: ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর মুফতী সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম পীর চরমোনাই বলেছেন, দেশ ক্রমেই ভয়াবহ অবস্থার দিকে যাচ্ছে। ইসলাম, দেশ ও মানবতা আজ কঠিন সময় অতিক্রম করছে। ৯২ ভাগ মুসলমানের দেশে ঈমান ও ইসলাম নিয়ে বসবাস কঠিন হয়ে পড়ছে।

বুধবার খুলনার স্থানীয় একটি মিলনায়তনে আয়োজিত ইসলামী যুব আন্দোলন খুলনা মহানগর যুব কনভেনশনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জেলা সভাপতি মুহাম্মদ ঈসমাইল হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন ডা. মুখতার হোসেন, মাওলান জহিরুল ইসলাম, মাওলানা মুজাম্মিল হোসাইন। সম্মেলন পরিচালনা করেন মোঃ ইমরান হোসেন মিয়া।
এসময় পীর চরমোনাই আরও বলেন, ওয়ায়েজীনদের ওপর করারোপ করে ইসলাম নিয়ন্ত্র্রণের চেষ্টা করছে সরকার। অপরদিকে, পহেলা বৈশাখকে কেন্দ্র করে শিক্ষাপ্রতিষ্ঠানে মঙ্গল শোভাযাত্রা বের করা ও বাধ্যতামূলক করা গভীর ষড়যন্ত্র।

তিনি বলেন, পহেলা বৈশাখের নামে অশ্লীলতা ও বিজাতীয় সংষ্কৃতির বিরুদ্ধে ওয়াজ করায় একজন খতীবের চাকুরীচ্যুত বিরানব্বই ভাগ মুসলমানের দেশে বেদনাদায়ক ও দুর্ভাগ্যজনক। ইসলামের ওপর বার বার আঘাত করা হলে এদেশের ইসলামপ্রিয় ঈমান মুসলমানরা সহ্য করবে না।

পীর সাহেব বলেন, সমাজের প্রাণশক্তি যুবকদেরকে মাদক, সন্ত্রাস, দুর্নীতি ও চাঁদাবাজি থেকে মুক্ত করতে হবে। যুব সমাজই হল দেশ গড়ার প্রধান হাতিয়ার। অথচ সঠিক পরিকল্পনার অভাবে আমাদের দেশের কিছু যুবকরা আজ খুন, ধর্ষণ, চাঁদাবাজি, টেন্ডারবাজি, মাদক, চোরাচালানসহ সকল ধরণের অপকর্মে লিপ্ত। এই যুব সমাজের আদর্শিক উন্নয়ন ঘটাতে পারলে আমাদের সমাজের পুরো চিত্র পাল্টে যেত।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net