শনিবার, ৫ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ৪:২০

শিরোনাম :
জবির সাবেক শিক্ষার্থীদের নিয়ে পুকুরে ডাবল ডেকার বাস, আহত ১৫! বরিশাল-ঢাকা মহাসড়কে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল বাস কৃষিজমির মাটি নয়, খনন করা খালের মাটি দিয়ে ইট তৈরির উদ্যোগ আয়-ব্যয়ের হিসাব দিচ্ছে না বাফুফেসহ ৩৮ ফেডারেশন আব্বাস ভাইয়ের স্ট্রোক কোন দুর্ঘটনা নয়, পাটওয়ারীর পরিকল্পিত আক্রমণের শিকার: রাশেদ খাঁন শেবাচিমে টেকনিশিয়ান ছাড়াই ইসিজি করলেন ট্রলিম্যান, স্বজনদের ক্ষোভ ঝালকাঠিতে দ্বিতীয় স্ত্রীর আঘাতে স্বামীর মৃত্যু ‘চুরির ভয়ে’ মশারি দিচ্ছে না হাসপাতাল, ডেঙ্গু রোগীর পাশে ঝুঁকিতে অন্যরা টাকার বিনিময়ে চাকরি দেওয়া প্রমাণ হলে পদত্যাগ করব: বিভাগীয় কমিশনার ৫০০ শয্যার প্রশাসনিক অনুমোদন মিললেও পূর্ণাঙ্গ সেবা এখনও অধরা
শুক্রবার পিরোজপুরের নদীভাঙন এলাকা পরিদর্শন করবেন পানিসম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক

শুক্রবার পিরোজপুরের নদীভাঙন এলাকা পরিদর্শন করবেন পানিসম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক

dynamic-sidebar

নিজস্ব প্রতিবেদক:: পিরোজপুরের নদীভাঙন কবলিত এলাকায় পরিদর্শনে যাচ্ছেন পানিসম্পদ প্রতিমন্ত্রী কর্নেল (অবরপ্রাপ্ত) জাহিদ ফারুক শামিম এমপি। শুক্রবার সকাল সাড়ে ৭টায় তিনি বরিশাল থেকে সড়কপথে ওই জেলার উদ্দেশে রওনা হবেন।

এর আগে প্রতিমন্ত্রী বৃহস্পতিবার রাতে রাজধানী ঢাকা থেকে লঞ্চযোগে রওনা হয়ে শুক্রবার সকালে বরিশালে পৌছবেন।

পিরোজপুরে পৌছে প্রথমে প্রতিমন্ত্রী বলেশ্বর নদী ভাঙন কবলিত ডিসি পার্ক পরিদর্শন করবেন। পরবর্তীতে নাজিরপুর উপজেলার শ্রীরামকাঠি, বৈঠাকাটা এবং স্বরুপকাঠি উপজেলার ইন্দুরহাট এলাকার নদীভাঙন এলাকা সরেজমিন পরিদর্শন করবেন।

প্রতিমন্ত্রীর একান্ত সচিব নুরে আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।

ওই বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে- শুক্রবার দিনভর পিরোজপুরের নদীভাঙন কবলিত এলাকা পরিদর্শন শেষে বেলা ১টার দিকে বরিশালে ফিরবেন। পরে বরিশাল সদর আসনের এই সাংসদ বিভিন্ন সরকারি কর্মসূচিতে অংশ নেবেন।

শনিবার বেলা ১১টায় বরিশাল জেনারেল হাসপাতাল পরিদর্শন করবেন প্রতিমন্ত্রী। দুপুরে বরিশাল সদর উপজেলা পরিষদে কৃষকদের মাঝে সার বিতরণ করবেন তিনি।

পরবর্তীতে তিনি বিমানযোগে ঢাকার উদ্দেশে রওনা দেবেন।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net