, ,

শিরোনাম :
বরিশালে লঞ্চঘাটের টোলঘর থেকে ইয়াবাসহ যুবক গ্রেপ্তার ওসমানী উদ্যানে জুলাই স্মৃতি স্তম্ভ উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী দীর্ঘ ছুটিতে পর্যটক বরণে প্রস্তুত কুয়াকাটা বরিশালে ইয়াতিম শিক্ষার্থীদের মাঝে পবিত্র কুরআন উপহার দিল লাভ ফর ফ্রেন্ডস দুইদিনেও নিখোঁজ মাদরাসা ছাত্রের সন্ধান মেলেনি অনিয়ম দু’র্নী’তি’তে জ’র্জ’রিত বরিশাল শিক্ষা প্রকৌশলঃ দুদকে অভিযোগ বগীর বাজারে ময়লা-আবর্জনা ও দুর্গন্ধে অতিষ্ঠ জনসাধারণ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা বরিশাল মহিলা পলিটেকনিক ইনস্টিটিউট’র শিক্ষা কার্যক্রম শুরু ‘নতুন বরিশাল’ গড়তে চান এনসিপির মেয়র প্রার্থী আনোয়ার হোসেন ছাত্রাবাস নির্মাণ করতে সরকারি বরিশাল কলেজের পুকুর ভরাট, বাধা সিটি করপোরেশনের
বরিশালের অবহেলিত নলচর হবে একটি আধুনিক গ্রাম: পানিসম্পদ প্রতিমন্ত্রী

বরিশালের অবহেলিত নলচর হবে একটি আধুনিক গ্রাম: পানিসম্পদ প্রতিমন্ত্রী

dynamic-sidebar

অনলাইন ডেস্ক :: পানিসম্পদ প্রতিমন্ত্রী বরিশাল সদর আসনের সাংসদ কর্নেল (অবসরপ্রাপ্ত) জাহিদ ফারুক শামিম বলেন, দেশের গ্রামগুলোকে শহরে রুপ দিতে প্রধানমন্ত্রীর সরাসরি নির্দেশনা রয়েছে। সেই নির্দেশনার আলোকে তিনি বরিশাল সদর আসনে প্রতিটি গ্রামের উন্নয়নে কাজ করে যাচ্ছেন। কিন্তু বরিশাল সদর উপজেলার চরমোনাই ইউনিয়নের অবহেলিত নলচর গ্রামটিকে তিনি অধিক গুরুত্ব দিয়ে দেখছেন।

শনিবার সকাল সাড়ে ৮টার দিকে নদী বেষ্টিত এই গ্রামের বাসিন্দাদের সাথে এক মতবিনিময় সভায় এসব কথা বলেন প্রতিমন্ত্রী।

তিনি বলেন- ইতিমধ্যে গ্রামটির উন্নয়নে বেশ কয়েকটি উদ্যোগও নেওয়া হয়েছে। এই উদ্যোগগুলো দ্রুত বাস্তবয়ান করা গেলে ভাঙনকবলিত নলচর একটি আধুনিক গ্রামে রুপ নেবে।

বরিশাল সদর আসনের সাংসদ জাহিদ ফারুক শামিম আরও বলেন, এই গ্রামটির প্রতিটি ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে দেওয়া হবে। কিন্তু এই উদ্যোগটি বাস্তবায়ন করতে কিছুটা সময়ের প্রয়োজন রয়েছে। এই কারণে জরুরি ভিত্তিতে প্রতিটি ঘরে সৌরবিদ্যুৎ সংযোগ দেওয়া প্রস্তুতি চলছে।

এছাড়া গ্রামটিতে বেশ কয়েকটি টিউবয়েল, একটি বিদ্যালয় এবং সড়কগুলো সংস্কারের পাশাপাশি জড়াজীর্ণ স্বাস্থ্যসেবা কেন্দ্রটি দ্রুত সচল করবেন বলে প্রতিশ্রুতি দেন প্রতিমন্ত্রী।

এসময় উপস্থিত ছিলেন- বরিশাল পানি উন্নয়ন বোর্ডের প্রধান প্রকৌশলী জুলফিকার আহম্মেদ, বরিশাল উপজেলা চেয়ারম্যান আ’লীগ নেতা সাইদুর রহমান রিন্টু, ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট মাহাবুবুর রহমান মধু ও মহানগর আ’লীগ নেতা মাহামুদুল হক খান মামুন প্রমুখ।’

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net