, ,

শিরোনাম :
ওসমানী উদ্যানে জুলাই স্মৃতি স্তম্ভ উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী দীর্ঘ ছুটিতে পর্যটক বরণে প্রস্তুত কুয়াকাটা বরিশালে ইয়াতিম শিক্ষার্থীদের মাঝে পবিত্র কুরআন উপহার দিল লাভ ফর ফ্রেন্ডস দুইদিনেও নিখোঁজ মাদরাসা ছাত্রের সন্ধান মেলেনি অনিয়ম দু’র্নী’তি’তে জ’র্জ’রিত বরিশাল শিক্ষা প্রকৌশলঃ দুদকে অভিযোগ বগীর বাজারে ময়লা-আবর্জনা ও দুর্গন্ধে অতিষ্ঠ জনসাধারণ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা বরিশাল মহিলা পলিটেকনিক ইনস্টিটিউট’র শিক্ষা কার্যক্রম শুরু ‘নতুন বরিশাল’ গড়তে চান এনসিপির মেয়র প্রার্থী আনোয়ার হোসেন ছাত্রাবাস নির্মাণ করতে সরকারি বরিশাল কলেজের পুকুর ভরাট, বাধা সিটি করপোরেশনের বরিশালে ওসির স্ত্রীর বিরুদ্ধে নারী এএসআইয়ের জিডি
বর্ষার আগেই নাদীভাঙন রোধের কাজ সম্পন্ন হবে : প্রতিমন্ত্রী জাহিদ ফারুক

বর্ষার আগেই নাদীভাঙন রোধের কাজ সম্পন্ন হবে : প্রতিমন্ত্রী জাহিদ ফারুক

dynamic-sidebar

পানিসম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক শামিম রাজবাড়ী শহররক্ষা বাঁধের কাজ পরিদর্শন করেছেন। মঙ্গলবার সকালে স্পিডবোটে পাটুরিয়া ঘাট থেকে পদ্মা নদীর ডান তীরের ভাঙনকবলিত এলাকা পরিদর্শন করে রাজবাড়ী সদর উপজেলার উড়াকান্দা এসে পৌঁছান। সেখানে রাজবাড়ী শহররক্ষা বাঁধের কাজ ঘুরে দেখেন।

এ সময় মন্ত্রী সাংবাদিকদের বলেন, রাজবাড়ী শহররক্ষা বাঁধের কাজ ধীরগতিতে হচ্ছে। এটা শুনে দেখতে এসেছেন। কাজের গতি একটু কম হচ্ছে। সামনে বর্ষা মৌসুম আসছে। এর আগে কাজের অগ্রগতি আরও বাড়ানো হবে বলে জানান।

আগে এখানে প্রতিদিন তিন থেকে সাড়ে তিন হাজার ব্লক তৈরি হতো। এখন সেটি পাঁচ হাজারের বেশি ব্লক তৈরি হবে। তিনি আশা করেন, বর্ষার আগেই নদী শাষনের কাজ অনেকটা শেষ হবে। আর বর্ষা মৌসুমে যাতে রাজবাড়ীতে নদী আর না ভাঙে তার জন্য সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান তিনি।

এ সময় প্রতিমন্ত্রীর সাথে স্থানীয় সংসদ সদস্য কাজী কেরামত আলী, জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক কাজী ইরাদত আলী ও পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net