, ,

শিরোনাম :
ডেঙ্গু পরিস্থিতি দেখতে হাসপাতাল ও শিক্ষাপ্রতিষ্ঠান পরিদর্শনে প্রধানমন্ত্রী মৎস্য অভিযানে স্পিডবোট দুর্ঘটনায় নলছিটির ইউএনওসহ আহত ৯ দুর্গাপূজা ও বিচ কার্নিভাল ঘিরে কুয়াকাটায় পর্যটকের ভিড় ‘মোহাম্মদ’ নামের জনপ্রিয়তা নিয়ে উপহাস করলেন ট্রাম্প সরকারি বরাদ্দের ২০ শতাংশ নেতার পেটে বিএম কলেজে আপত্তিকর অবস্থায় বহিরাগত তরুণ-তরুণী আটক, অতঃপর… গৌরনদীতে বাস-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ১ বাবার পাশে ঘুমিয়ে থাকা দশ মাসের শিশু নিখোঁজের ঘটনায় খালু গ্রেপ্তার বাউফলে শিক্ষার্থীর রুটিতে ব্লেড পাওয়ার ঘটনায় চাঞ্চল্য বরিশালে দাম্পত্য কলহের জেরে স্ত্রীকে হত্যা, স্বামী ও দেবর আটক
খালেদা জিয়ার মুক্তির দাবিতে বরিশালে প্রতীকী অনশন

খালেদা জিয়ার মুক্তির দাবিতে বরিশালে প্রতীকী অনশন

dynamic-sidebar

বরিশালে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে প্রতীকী অনশন কর্মসূচি পালন করেছে মহানগর বিএনপি।সোমবার (৬ মে) সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত নগরের সদর রোডের জেলা ও মহানগর বিএনপি কার্যালয়ের সামনে এ কর্মসূচি পালন করা হয়।

কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির যুগ্ম মহাসচিব ও বরিশাল মহানগর বিএনপির সভাপতি অ্যাডভোকেট মজিবর রহমান সরোয়ারের সভাপতিত্বে কর্মসূচিতে বক্তব্য রাখেন- মহানগর বিএনপি’র সহ-সভাপতি মনিরুল আহসান তালুকদার, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জিয়াউদ্দিন সিকদার, সহ-সম্পাদক আনোয়ারুল হক তারিন, দফতর সম্পাদক সাহেদ আকন সম্রাট, নারী নেত্রী শরীফ তাসলিমা কামাল পলি, মহানগর যুবদলের সভাপতি আক্তারুজ্জামান শামীম, সাধারণ সম্পাদক মাসুদ হাসান মামুন, মহানগর স্বেচ্ছাসেবক দলের সভাপতি মাহাবুবুর রহমান পিন্টু, ছাত্রদল কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক আফরোজা খানম নাসরিন প্রমুখ।

সভাপতির বক্তব্যে মজিবর রহমান সরোয়ার বলেন, দেশে এখন আর গণতন্ত্র নেই। আইনের শাসন নেই। দেশের গণতন্ত্র ফিরিয়ে আনতে হবে। আইনের শাসন প্রতিষ্ঠা করতে হবে। এজন্য রোজার ঈদের পরে রাজপথে আন্দোলনের জন্য সবাইকে প্রস্তুত থাকার আহ্বান জানান তিনি।

ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) কেন্দ্রীয় সহ-সভাপতি ও শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের সাবেক অধ্যক্ষ প্রফেসর ডা. আজিজ রহিমের নেতৃত্বে বিএনপির চিকিৎসক নেতারা পানি পান করিয়ে সবার অনশন ভাঙান।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net