খবর বরিশাল ডেস্ক ::
শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের (শেবাচিম) ৭০তম পরিচালক হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন ব্রিগেডিয়ার জেনারেল ডা. শেখ মোহাম্মদ মামুনূর রশীদ। রোববার তিনি আনুষ্ঠানিকভাবে পরিচালকের দায়িত্বভার গ্রহণ করেন। এ সময় হাসপাতালের চিকিৎসক, নার্স, কর্মকর্তা ও কর্মচারীরা তাঁকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে বরণ করে নেন।
নবনিযুক্ত পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডা. শেখ মোহাম্মদ মামুনূর রশীদ এমডি, এমফিল, এমপিএইচ ও এফসিজিপি ডিগ্রিধারী। দীর্ঘ কর্মজীবনে তিনি সামরিক ও বেসামরিক চিকিৎসাসেবা এবং প্রশাসনিক বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। রোববার সকালে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে যোগদানের পর তাঁকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান হাসপাতালের উপপরিচালক ডা. এ কে এম নজমুল আহসান, সহকারী পরিচালক ডা. মোহাম্মদ মাহমুদ হাসান ও ইএনটি বিভাগের সহকারী অধ্যাপক ডা. এম শরিফুল ইসলাম রুমেনসহ হাসপাতালের বিভিন্ন পর্যায়ের চিকিৎসক, নার্স, টেকনিশিয়ান, টেকনোলজিস্ট এবং তৃতীয় ও চতুর্থ শ্রেণির কর্মকর্তা-কর্মচারীরা।নতুন পরিচালকের দায়িত্ব গ্রহণের মধ্য দিয়ে হাসপাতালের চিকিৎসাসেবা, প্রশাসনিক কার্যক্রম ও সার্বিক ব্যবস্থাপনায় আরও গতিশীলতা আসবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন।
Leave a Reply