, ,

শিরোনাম :
বরিশালে গ্রামীণ ব্যাংকে আগুন, পাসপোর্ট অফিসে ককটেল বিস্ফোরণ শেবাচিমের নতুন পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডা. শেখ মোহাম্মদ মামুনূর রশীদের যোগদান নৈরাজ্যের প্রতিবাদে প্রতিমন্ত্রীর নেতৃত্বে বরিশালে বিএনপির মিছিল মাদারীপুরে আ. লীগের অবরোধ, ঢাকা-বরিশাল মহাসড়কে যান চলাচল বন্ধ বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ঢাকা-বরিশাল মহাসড়কে আ’লীগের অবরোধ, যান চলাচল বন্ধ সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে মারধরের অভিযোগ, ছাত্রশক্তির আহ্বায়কসহ ৬ জনের বিরুদ্ধে মামলা ইভটিজিংয়ের অভিযোগ জানিয়েও মেলেনি প্রতিকার, বখাটের মারধরে আহত স্কুলছাত্রী কুয়াকাটায় নিষিদ্ধ ছাত্রলীগ নেতা সাদ্দাম গ্রেপ্তার নিজের উদ্যোগে রাস্তা সংস্কার, অসহায়দের পাশে নজরুল ইসলাম

বরিশালে গ্রামীণ ব্যাংকে আগুন, পাসপোর্ট অফিসে ককটেল বিস্ফোরণ

dynamic-sidebar

খবর বরিশাল ডেস্ক ::

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ডাকা লকডাউনের মধ্যেই বরিশালের গৌরনদীতে গ্রামীণ ব্যাংকের একটি শাখায় অগ্নিসংযোগ এবং বরিশাল নগরীতে পাসপোর্ট অফিসের সামনে ককটেল বিস্ফোরণ ঘটানো হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রবিবার (২৯ নভেম্বর) সন্ধ্যায় ঢাকা-বরিশাল মহাসড়কের পার্শ্ববর্তী গৌরনদী উপজেলার বার্থী এলাকায় অবস্থিত গ্রামীণ ব্যাংকে আগুন ধরিয়ে দিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন।

এর পাশাপাশি, রাত ৮টার দিকে বরিশাল নগরীর নথুল্লাবাদ এলাকায় বিভাগীয় পাসপোর্ট অফিসের সামনে ককটেল বিস্ফোরণ ঘটানো হয়। পরপর এ দুটি ঘটনায় সংশ্লিষ্ট এলাকাগুলোতে আতঙ্ক ও উত্তেজনা ছড়িয়ে পড়ে। খবর পেয়ে বরিশাল মেট্রোপলিটন পুলিশ ও প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন।

প্রশাসনের দাবি, নাশকতামূলক এসব কর্মকাণ্ডের সঙ্গে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের সংশ্লিষ্টতা রয়েছে।

 

গৌরনদী থানার অফিসার ইনচার্জ (ওসি) তারিখ হাসান রাসেল রাত সাড়ে ১০টার দিকে রাইজিংবিডি ডটকমকে বলেন, “ব্যাংকের লোকজন ও ফায়ার সার্ভিসের লোকজন দ্রুত আগুন নেভাতে সক্ষম হওয়ায় তেমন কোনো ক্ষয়-ক্ষতি হয়নি। নাশকতাকারীদের গ্রেপ্তারে অভিয়ান অব্যাহত রয়েছে।”

 

মেট্রোপলিটন পুলিশ কমিশনার আবু রায়হান মুহাম্মদ সালেহ বলেন, “বরিশাল নগরীকে নিশ্ছিদ্র নিরাপত্তার চাদরে ঢেকে রাখা হয়েছে। এরপরও সুযোগ বুঝে গোপনে হামলার চেষ্টা করছে আওয়ামী লীগের নেতাকর্মীরা।”

পুরো নগরী সিসিটিভি ক্যামেরার আওতায় আছে, দাবি করে তিনি বলেন, “কেউ নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করলে কঠোরভাবে দমন করা হবে।”

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net