বুধবার, ২রা সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, সন্ধ্যা ৭:৪৩

শিরোনাম :
কলাপাড়ায় বেসরকারি হাসপাতালে নার্সের অবহেলায় নবজাতকের পা ভাঙার অভিযোগ আ.লীগ ১৭ বছরে দেশের অর্থনীতির কোমর ভেঙে দিয়েছে: তথ্যমন্ত্রী বিদ্যুতের খুঁটিতে উঠে ইন্টারনেট সংযোগ মেরামতের সময় দগ্ধ যুবক ফরিদপুরে ট্রাকের সংঘর্ষে পুকুরে বাস, আহত ১৫ ১৩ সিটি নির্বাচনে বিএনপি-জামায়াত-এনসিপির সম্ভাব্য প্রার্থী যারা সন্ধ্যা নদীতে ফিশিং বোটে অভিযান, বিপুল পরিমাণ হরিণের মাংস উদ্ধার বাউফলে স্বেচ্ছাসেবক দল নেতার ওপর হামলা পটুয়াখালীতে বিএনপির ২ গ্রুপের সংঘর্ষে আহত ২০ গলাচিপায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচির মধ্যে হোটেলে ভাঙচুর পটুয়াখালীতে নানা আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
বানারীপাড়ায় সান্টুসহ বিএনপির ১৫ নেতাকর্মীর বিরুদ্ধে চার্জশীট

বানারীপাড়ায় সান্টুসহ বিএনপির ১৫ নেতাকর্মীর বিরুদ্ধে চার্জশীট

dynamic-sidebar

রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধি :: একাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচার-প্রচারণা চলাকালে বানারীপাড়ায় আওয়ামী লীগ নেতা-কর্মীদের ওপর অর্তকিত হামলা ও গুলি বর্ষনের অভিযোগে দায়ের করা মামলায় বিএনপির কেন্দ্রীয় কার্য নির্বাহী কমিটির সদস্য এস. শরফুদ্দিন আহমেদ সান্টু সহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের ১৫ নেতাকর্মী ও ক্যাডারের বিরুদ্ধে আদালতে অভিযোগ পত্র (চার্জশীট) দাখিল করেছে পুলিশ।

বরিশাল জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতের বিচারক এস এম মাহফুজ আলম রোববার এক শুনানী শেষে অভিযোগ পত্রটি গ্রহণ করেন।ওই মামলার তদন্তকারী কর্মকর্তা বানারীপাড়া থানার পরিদর্শক (তদন্ত) মো. জহিরুল ইসলাম সম্প্রতি আদালতে এ অভিযোগ পত্র জমা দেন।

চার্জশীটভূক্ত অপর আসামীরা হলেন বানারীপাড়া উপজেলা বিএনপির সহ-সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান শাহ আলম মিঞ্রা,সাধারণ সম্পাদক ও সাবেক পৌর কাউন্সিলর রিয়াজ মৃধা,উজিরপুরের গুঠিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি শাহিন হাওলাদার,সাধারণ সম্পাদক লাবু চাপরাসী,ওটরা ইউনিয়ন বিএনপির সভাপতি অধ্যাপক আবুল কালাম আজাদ,গুঠিয়া ইউনিয়ন যুবদলের সভাপতি রবিউল সরদার,বামরাইল ইউনিয়ন স্বেচ্ছাসেবকদলের সভাপতি জামাল বেপারী, বিএনপি নেতা নজরুল মোল্লা,যুবদল নেতা অরেন্স সরদার ও জসিম চোকদার,বানারীপাড়ার পৌর শ্রমিকদল নেতা জন মোল্লা,৯ নং ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি জাহাঙ্গির মোল্লা,বানারীপাড়ার ছাত্রদল নেতা সুমন সরদার ও পাভেল হাওলাদার।

বরিশাল-২(বানারীপাড়া-উজিরপুর) আসনে বিএনপি প্রার্থী এস.শরফুদ্দিন আহমেদ সান্টু নেতা-কর্মীদের নিয়ে ধানের শীষের প্রচারণার জন্য গত ২৪ ডিসেম্বর দুপুরে বানারীপাড়া পৌর শহরের এলে আওয়ামী লীগ নেতাকর্মীদের সঙ্গে তাদের সংঘর্ষ হয়। এতে আওয়ামী লীগের বেশ কয়েকজন নেতাকর্মী আহত হয়। এসময় সান্টু তার লাইসেন্সকৃত পিস্তল দিয়ে গুলি বর্ষণ করেন।

এ ঘটনায় উপজেলা যুবলীগ নেতা ও বর্তমান উপজেলা ভাইস চেয়ারম্যান নুরুল হুদা তালুকদার ওই দিন বাদী হয়ে বিএনপি প্রার্থী এস.শরফুদ্দিন আহমেদ সান্টু সহ ৪৩ জনকে সুনির্দিষ্ট ও ৪০/৫০ জনকে অজ্ঞাতনামা অসামী করে থানায় মামলা দায়ের করেন।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net