, ,

শিরোনাম :
বগীর বাজারে ময়লা-আবর্জনা ও দুর্গন্ধে অতিষ্ঠ জনসাধারণ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা বরিশাল মহিলা পলিটেকনিক ইনস্টিটিউট’র শিক্ষা কার্যক্রম শুরু ‘নতুন বরিশাল’ গড়তে চান এনসিপির মেয়র প্রার্থী আনোয়ার হোসেন ছাত্রাবাস নির্মাণ করতে সরকারি বরিশাল কলেজের পুকুর ভরাট, বাধা সিটি করপোরেশনের বরিশালে ওসির স্ত্রীর বিরুদ্ধে নারী এএসআইয়ের জিডি বরিশালের কাউনিয়া হাউজিংয়ে ময়লার ভাগাড়, দুর্ভোগে বাসিন্দারা বরিশালে ৪ জনকে জরিমানা, জব্দ ১৫ হাজার মিটার জাল বরিশালে জুলাই অভ্যুত্থানের মামলায় যুবলীগ নেতা রাজা গ্রেপ্তার ডেঙ্গু পরিস্থিতি দেখতে হাসপাতাল ও শিক্ষাপ্রতিষ্ঠান পরিদর্শনে প্রধানমন্ত্রী মৎস্য অভিযানে স্পিডবোট দুর্ঘটনায় নলছিটির ইউএনওসহ আহত ৯
বরিশাল কোতয়ালী বিএনপিকে উজ্জিবিত করতে শুরু হয়েছে সাংগঠনিক সফর

বরিশাল কোতয়ালী বিএনপিকে উজ্জিবিত করতে শুরু হয়েছে সাংগঠনিক সফর

dynamic-sidebar

শামীম আহমেদ ॥ বরিশাল কোতয়ালী বিএনপিকে মাঠ প্রর্যায়ে নতুন করে উজ্জিবিত করার মাধ্যমে সাংগঠনিকভাবে দলকে শক্তিশালি করার লক্ষে মাঠ প্রর্যায়ে কাজ শুরু করেছে বরিশাল সদর কোতয়ালী বিএনপি।

রবিবার বরিশাল সদর কোতয়ালী বিএনপি সভাপতি এ্যাড. কাজী এনায়েত হোসেন বাচ্চু, নতুন ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক রফিকুল ইসলাম সেলিম মোল্লা, সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব মন্টু খান, কড়াপুর ইউনিয়ন বিএনপি নেতা রফিকুল ইসলাম সিকদার,হাবিবুর রহমান মিন্টু, এ্যাড. আলহাজ্ব মানিক, রসিদ সরদার, সেলিম তালুকদার, শামীম তালুকদারসহ দুই শতাধিক নেতাকর্মী নিয়ে এক সাংগঠনিক সফর শুরু করেছে কোতয়ালী বিএনপি।

এসময় কোতয়ালী বিএনপি নেতৃবৃন্দ সদর উপজেলার কড়াপুর ইউনিয়নের বৌসের হাটসহ বিভিন্ন ওয়ার্ডের বিএনপি নেতা কর্মীদের নিয়ে এক মতবিনিময় করেন।

মতবিনিময়কালে আগামীতে বিএনপি চেয়ারপারর্সন বেগম খালেদা জিয়া মুক্তি আন্দোলনে কোতয়ালী বিএনপিকে আরো দলীয় শক্তি বৃদ্বি ও শক্তিশালি হয়ে মাঠে কাজ করার জন্য সবাইকে ঐক্যবদ্ব ভাবে থাকার আহবান জানান।

দীর্ঘদিন কোতয়ালী বিএনপির সাধারন সম্পাদক শামীমের অকাল মৃত্যুতে দলীয় কর্মকান্ড অকার্যকর হয়ে পড়ে।

চলতি বছরের মার্চ মাসে রফিকুল ইসলাম সেলিম মোল্লকে ভারপ্রাপ্ত কোতয়ালী বিএনপি সাধারন সম্পাদক করে দলকে পূর্ণউজ্জিবিত করার দায়ীত্ব প্রদান করার পর থেকে সদর উপজেলার ১০টি ইউনিয়নে বিএনপিকে উজ্জিবিত করে তুলছেন ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক রফিকুল ইসলাম সেলিম।

প্রতিদিনই বিভিন্ন সাংগঠনিক সফরের মাধ্যমে দলীয় কর্মীদের এক কাতারে নিয়ে আসতে শুরু করেছে কোতয়ালী বর্তমান কমিটি।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net