বুধবার, ২রা সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, বিকাল ৫:৩১

শিরোনাম :
বিদ্যুতের খুঁটিতে উঠে ইন্টারনেট সংযোগ মেরামতের সময় দগ্ধ যুবক ফরিদপুরে ট্রাকের সংঘর্ষে পুকুরে বাস, আহত ১৫ ১৩ সিটি নির্বাচনে বিএনপি-জামায়াত-এনসিপির সম্ভাব্য প্রার্থী যারা সন্ধ্যা নদীতে ফিশিং বোটে অভিযান, বিপুল পরিমাণ হরিণের মাংস উদ্ধার বাউফলে স্বেচ্ছাসেবক দল নেতার ওপর হামলা পটুয়াখালীতে বিএনপির ২ গ্রুপের সংঘর্ষে আহত ২০ গলাচিপায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচির মধ্যে হোটেলে ভাঙচুর পটুয়াখালীতে নানা আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত গণতন্ত্রের জন্য বহু নেতা-কর্মী প্রাণ দিয়েছেন: জহির উদ্দিন স্বপন তারেক রহমানের সঙ্গে শিগগির সাক্ষাতের প্রত্যাশা ট্রাম্পের
বরিশাল কীর্তনখোলা নদী ভাঙন পরিদর্শনকালে ঝড়ের কবলে পানিসম্পদ প্রতিমন্ত্রী

বরিশাল কীর্তনখোলা নদী ভাঙন পরিদর্শনকালে ঝড়ের কবলে পানিসম্পদ প্রতিমন্ত্রী

dynamic-sidebar

নিজস্ব প্রতিবেদক :: বরিশালের কীর্তনখোলা নদীতে ঝড়ের কবলে পড়ল পানিসম্পদ প্রতিমন্ত্রী কর্নেল (অবসরপ্রাপ্ত) জাহিদ ফারুক শামীমকে বহনকারী স্পিডবোর্ট। রোববার বেলা সাড়ে ১১টার দিকে স্পিডবোর্টযোগে তিনি নদী ভাঙন পরিদর্শনকালে আকস্মিক ঝড় শুরু হয়। এসময় প্রতিমন্ত্রীর বহরে থাকা পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাদের একটি স্পিডবোর্টও ঝড়ের কবলে পড়ে।

প্রতিকূল পরিস্থিতিতে দুটি স্পিডবোর্ট নদীতীরে আধা ঘণ্টা থামিয়ে রাখা হলেও প্রতিমন্ত্রীসহ সঙ্গীরা বৃষ্টিতে ভিজে একাকার হয়ে যান। পরবর্তীতে প্রতিমন্ত্রী বৃষ্টিতে ভিজে ভিজে ভাঙন কবলিত এলাকা পরিদর্শন করেন।

পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা জানিয়েছেন- রোববার বেলা ১১টার দিকে পানিসম্পদ প্রতিমন্ত্রী কর্নেল (অবসরপ্রাপ্ত) জাহিদ ফারুক শামীম একটি স্পিডবোর্টে ৫ সঙ্গীকে নিয়ে পরিদর্শনে নামেন। এসময় প্রতিমন্ত্রীর বহরে পানি উন্নয়ন বোর্ডের একটি স্পিডবোর্টে কর্মকর্তাসহ আরও ৫জন ছিলেন। তাদের বহনকারী স্পিডবোর্ট দুটি বরিশাল সদর উপজেলার বেলাতলা নামক এলাকায় পৌঁছানো মাত্র ঝড়বৃষ্টি শুরু হয়। একপর্যায়ে প্রচণ্ড ডেউয়ের কারণে স্পিডবোর্ট দুটি নদীতীরে নিরাপদ স্থানে থামিয়ে রাখা হয়।

পরবর্তীতে মন্ত্রীর নির্দেশে ঝড়বৃষ্টি উপেক্ষা করে কীর্তনখোলা পাড়ি দিয়ে চরকাউয়া ইউনিয়নের উদ্দেশে রওনা দেয়। মূলত এই সময়েই প্রচণ্ড ঝড়ের কবলে পড়ে প্রতিমন্ত্রীকে বহনকারী স্পিডবোর্ট উল্টে যাওয়ার উপক্রম দেখা দেয়। তখন চালক দক্ষতার সাথে স্পিডবোর্টটি নদীতীরে নিয়ে গেলে বিপদ থেকে রক্ষা পান প্রতিমন্ত্রীসহ সঙ্গীরা।

প্রতিমন্ত্রীর এপিএস শফিকুল ইসলাম পিন্টু জানিয়েছেন- প্রতিমন্ত্রীকে বহনকারী স্পিডবোর্ট ঝড়ের কবলে পড়লেও কারও কোন ক্ষতি হয়নি।

তাকে বহনকারী স্পিডবোর্টটি বেলা ১টার দিকে ঘাটে নিয়ে আসলে তিনি সেখান থেকে গাড়িযোগে পান্নি উন্নয়ন বোর্ডের বাংলোতে যান।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net