, ,

শিরোনাম :
দীর্ঘ ছুটিতে পর্যটক বরণে প্রস্তুত কুয়াকাটা বরিশালে ইয়াতিম শিক্ষার্থীদের মাঝে পবিত্র কুরআন উপহার দিল লাভ ফর ফ্রেন্ডস দুইদিনেও নিখোঁজ মাদরাসা ছাত্রের সন্ধান মেলেনি অনিয়ম দু’র্নী’তি’তে জ’র্জ’রিত বরিশাল শিক্ষা প্রকৌশলঃ দুদকে অভিযোগ বগীর বাজারে ময়লা-আবর্জনা ও দুর্গন্ধে অতিষ্ঠ জনসাধারণ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা বরিশাল মহিলা পলিটেকনিক ইনস্টিটিউট’র শিক্ষা কার্যক্রম শুরু ‘নতুন বরিশাল’ গড়তে চান এনসিপির মেয়র প্রার্থী আনোয়ার হোসেন ছাত্রাবাস নির্মাণ করতে সরকারি বরিশাল কলেজের পুকুর ভরাট, বাধা সিটি করপোরেশনের বরিশালে ওসির স্ত্রীর বিরুদ্ধে নারী এএসআইয়ের জিডি বরিশালের কাউনিয়া হাউজিংয়ে ময়লার ভাগাড়, দুর্ভোগে বাসিন্দারা

বরিশালে ২১ বিএনপি নেতাকর্মীকে জেল হাজতে প্রেরণ

dynamic-sidebar

নিজস্ব প্রতিবেদক :: একাদশ জাতীয় সংসদ নির্বাচন-২০১৮ এর ভোট গ্রহণ চলাকালে ভোট কেন্দ্রে প্রবেশ করে হামলা করায় ২১ বিএনপি নেতাকর্মীর জামিন না মঞ্জুর করা হয়েছে। পরে তাদেরকে জেল হাজতে প্রেরণের নির্দেশ দেয়া হয়। গতকাল বরিশালের অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মারুফ আহমেদ ওই নির্দেশ দেন।

যাদেরকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে তারা হচ্ছেন- মো. কাওসার হোসেন, মো. রাজীব, মো. আনিচ, নান্টু, মো. মাসুদ, মো. আনিচ তালুকদার, মো. মামুন হোসেন ঢালী, মো. বাচ্চু ঢালী, মো. কামরুল, মো. সোহেল, মো. শামীম মোল্লা, মো. এবায়েদুল হক, মো. আরিফ, মো. আনিচুর রহমান, মো. শাওন বয়াতী, মো. আসলাম হাওলাদার, মো. হারুন চৌধুরী, মো. কালাম বেপারী. মো. জামাল বেপারী, মো. মিরাজ, হাকিম, মো. ইমরান।

মামলার নথি সূত্রে জানা গেছে, একাদশ জাতীয় সংসদ নির্বাচন ২০১৮ সনের ৩১ ডিসেম্বর ৪নং চাঁদপাশা ইউনিয়ন কেন্দ্রের চাদপাশা বোর্ড সরকারি প্রাথমিক বিদ্যালয় ও সংলগ্ন চাঁদপাশা ইউপি মাধ্যমিক বিদ্যালয়, চন্দিপুর ভোট কেন্দ্রে সহকারী প্রিজাইডিং অফিসারের দায়িত্বে ছিলেন বাদী মো. মনোয়ার হোসেন।

২০১৮ সনের ৩১ ডিসেম্বর সকাল বেলা ভোটগ্রহণ চলাকালে দুপুর ১২ টায় ২০ থেকে ২৫ জন আসামি বাদীর উক্ত ভোট কেন্দ্রে লাঠিসোঁটা-রামদা নিয়ে ভোট কেন্দ্রে প্রবেশ করেন এবং ভয়ভীতি দেখিয়ে সরকারি কাজে বাধা প্রদান করেন। আসামিরা বাদীকে হত্যার উদ্দেশে পিটিয়ে আহত করেন। একই সময় বাদীর মাথায় আঘাত করেন। ভোট কেন্দ্রের দরজা-জানালাও ভাংচুর করেন তারা।

এ ব্যাপারে বাবুগঞ্জের চাঁদপাশা কুমারিহার পিট জাহিদপাড়া সরকারি প্রাইমারী বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনোয়ার হোসেন বাদী হয়ে ২০১৯ সনের ৩০ মে মামলা দায়ের করেন। ২০১৯ সনের ৪ জুন এয়ারপোর্ট থানার এসআই মো. বশির মামলার চার্জশিট দেন। আসামিরা গতকাল আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করলে বিচারক ২১ জন আসামিকে জামিন না মঞ্জুর করে জেল হাজতে প্রেরণের নির্দেশ দেন।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net