, ,

শিরোনাম :
ডেঙ্গু পরিস্থিতি দেখতে হাসপাতাল ও শিক্ষাপ্রতিষ্ঠান পরিদর্শনে প্রধানমন্ত্রী মৎস্য অভিযানে স্পিডবোট দুর্ঘটনায় নলছিটির ইউএনওসহ আহত ৯ দুর্গাপূজা ও বিচ কার্নিভাল ঘিরে কুয়াকাটায় পর্যটকের ভিড় ‘মোহাম্মদ’ নামের জনপ্রিয়তা নিয়ে উপহাস করলেন ট্রাম্প সরকারি বরাদ্দের ২০ শতাংশ নেতার পেটে বিএম কলেজে আপত্তিকর অবস্থায় বহিরাগত তরুণ-তরুণী আটক, অতঃপর… গৌরনদীতে বাস-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ১ বাবার পাশে ঘুমিয়ে থাকা দশ মাসের শিশু নিখোঁজের ঘটনায় খালু গ্রেপ্তার বাউফলে শিক্ষার্থীর রুটিতে ব্লেড পাওয়ার ঘটনায় চাঞ্চল্য বরিশালে দাম্পত্য কলহের জেরে স্ত্রীকে হত্যা, স্বামী ও দেবর আটক
বরিশালে জাতীয় পার্টির চেয়ারম্যান এরশাদের সুস্থতা কামনায় দোয়া অনুষ্ঠিত

বরিশালে জাতীয় পার্টির চেয়ারম্যান এরশাদের সুস্থতা কামনায় দোয়া অনুষ্ঠিত

dynamic-sidebar

স্টাফ রিপোর্টার : জাতীয় পার্টির চেয়ারম্যান ও সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের রোগমুক্তি কামনায় বরিশাল নগরীর বিভিন্ন মসজিদে দোয়া করা হয়েছে।

শুক্রবার (৫ জুলাই) বাদজুমা নগরীর বায়তুল মোকাররমসহ বিভিন্ন মসজিদে মহানগর ও জেলা জাতীয় পার্টিসহ অঙ্গসংগঠনের উদ্যোগে দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়। দোয়া ও মোনাজাতে জাতীয় পার্টির নেতাকর্মী ছাড়াও সাধারণ জনগণ অংশগ্রহণ করে হুসেইন মুহম্মদ এরশাদের রোগমুক্তি কামনা করেন।

বায়তুল মোকাররম মসজিদে দোয়া মোনাজাতে উপস্থিত ছিলেন জাতীয় পার্টির কেন্দ্রীয় সিনিয়র সহ-সভাপতি অধ্যাপক মহসিন উল ইসলাম হাবুল। মোনাজাতের আগে বক্তৃতায় তিনি এরশাদের সুস্থতায় দেশবাসীর কাছে দোয়া চান। একইভাবে প্রতিটি মসজিদে জাতীয় পার্টির নেতারা দলের চেয়ারম্যানের রোগমুক্তি কামনা করে দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net