, ,

শিরোনাম :
ওসমানী উদ্যানে জুলাই স্মৃতি স্তম্ভ উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী দীর্ঘ ছুটিতে পর্যটক বরণে প্রস্তুত কুয়াকাটা বরিশালে ইয়াতিম শিক্ষার্থীদের মাঝে পবিত্র কুরআন উপহার দিল লাভ ফর ফ্রেন্ডস দুইদিনেও নিখোঁজ মাদরাসা ছাত্রের সন্ধান মেলেনি অনিয়ম দু’র্নী’তি’তে জ’র্জ’রিত বরিশাল শিক্ষা প্রকৌশলঃ দুদকে অভিযোগ বগীর বাজারে ময়লা-আবর্জনা ও দুর্গন্ধে অতিষ্ঠ জনসাধারণ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা বরিশাল মহিলা পলিটেকনিক ইনস্টিটিউট’র শিক্ষা কার্যক্রম শুরু ‘নতুন বরিশাল’ গড়তে চান এনসিপির মেয়র প্রার্থী আনোয়ার হোসেন ছাত্রাবাস নির্মাণ করতে সরকারি বরিশাল কলেজের পুকুর ভরাট, বাধা সিটি করপোরেশনের বরিশালে ওসির স্ত্রীর বিরুদ্ধে নারী এএসআইয়ের জিডি
বাকেরগঞ্জে ইউপি সদস্য প্রার্থিতা ফিরে পেলেন আ’লীগের রনি

বাকেরগঞ্জে ইউপি সদস্য প্রার্থিতা ফিরে পেলেন আ’লীগের রনি

dynamic-sidebar

নিজস্ব প্রতিবেদক : আসন্ন বাকেরগঞ্জ উপজেলার ১০নং গারুড়িয়া ইউনিয়নের ৪নং ওয়ার্ডের ইউপি সদস্য পদে উপ-নির্বাচনে প্রার্থিতা ফিরে পেয়েছেন ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ফিরোজ আলম রনি।

গতকাল মহামান্য হাইকোর্ট তার প্রার্থীতা বৈধ বলে ঘোষণা করেছেন। আওয়ামী লীগ নেতা ফিরোজ আলম রনি গত ৩০ জুন গারুড়িয়া ইউনিয়নের ৪নং ওয়ার্ডের উপ-নির্বাচনে সদস্য পদে তার মনোনয়নপত্র দাখিল করলে ২জুলাই মনোনয়নপত্র যাচাই-বাছাইকালে উপজেলা নির্বাচন কর্মকর্তা আবদুল হাই আল হাদী তার প্রার্থিতা বাতিল করেন।

এ ঘটনায় তিনি মহামান্য হাইকোর্টের দ্বারস্থ হলে আদালত কাগজপত্র যাচাই-বাছাই করে তার প্রার্থীতা বৈধ বলে ঘোষণা করেন। ইতঃপূর্বে ফিরোজ আলম রনি ওই ওয়ার্ডের নির্বাচিত ইউপি সদস্য ছিলেন। ইউপি নির্বাচনে প্রার্থিতা ফিরে পাওয়ায় ৪ নং ওয়ার্ড আওয়ামী লীগসহ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ ও এলাকাবাসী স্বস্তি প্রকাশ করেছেন। উল্লেখ্য আগামি ২৫ জুলাই গারুড়িয়া ইউনিয়নের ৪নং ওয়ার্ডের ইউপি সদস্য পদে শূণ্য আসনে উপ-নির্বাচন অনুষ্ঠিত হবে।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net