রবিবার, ২রা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, সন্ধ্যা ৭:০০

শিরোনাম :
জুলাই শহীদদের আত্মত্যাগ আমাদের জীবনের অনুপ্রেরণা : বরিশাল সিটি প্রশাসক আদালতের নির্দেশে ২৮টি চোরাই গরু নিলামে বিক্রি শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে ৪ মাস পর গ্রেপ্তার মাদ্রাসাশিক্ষক বরিশালে ২৮০ পিস ইয়াবাসহ মাদককারবারি গ্রেপ্তার তৃতীয়বার গিনেসবুকে বরিশালের নিপা বরিশালে কোস্ট গার্ডের অভিযানে ২ ড্রেজার-বাল্কহেডসহ আটক ৭ বরিশালের লাকুটিয়া খাল খনন না করেই রাষ্ট্রীয় কোষাগারে ফেরত কোটি কোটি টাকার বরাদ্দ নতুন ভবনের অপেক্ষায় ১৫০ শিক্ষার্থী, তপ্ত টিনশেডেই চলছে পাঠদান বরিশালজুড়ে মাদকের ভয়াল থাবা, শতাধিক স্পটে ওপেনে বিক্রি মানবপাচার মামলার আসামি ইলিয়াস ফকির গ্রেপ্তার

তারেক রহমানের বরিশাল সফরের নতুন তারিখ ঘোষণা

dynamic-sidebar

খবর বরিশাল ডেস্ক:
বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের বহুল প্রতীক্ষিত বরিশাল সফরের নতুন ও চূড়ান্ত তারিখ নির্ধারণ করা হয়েছে। আগামী ৪ ফেব্রুয়ারি (বুধবার) বরিশাল নগরীর ঐতিহাসিক বেলস্ পার্ক মাঠে আয়োজিত নির্বাচনি জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন তিনি।

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) রাতে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির বরিশাল বিভাগের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরিন গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, তারেক রহমানের রাজনৈতিক সফরের শিডিউল সমন্বয়কারী তার সঙ্গে ফোনে যোগাযোগ করে সফরের নতুন তারিখ চূড়ান্ত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

দলীয় সূত্রে জানা গেছে, বিএনপি চেয়ারম্যান তারেক রহমান যশোর থেকে বরিশালের উদ্দেশ্যে রওনা হবেন। আকাশপথে আসার সম্ভাবনা থাকলেও যাতায়াতের চূড়ান্ত মাধ্যম এখনও নির্ধারিত হয়নি।

এদিকে সফরকে ঘিরে প্রস্তুতি জোরদার করতে বরিশাল বিভাগের ২১টি আসনের বিএনপি মনোনীত প্রার্থী এবং বিভাগের ৮টি সাংগঠনিক জেলার নেতাদের প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন করার নির্দেশনা দেওয়া হয়েছে।

উল্লেখ্য, এর আগে গত ২৬ ও ২৭ জানুয়ারি, দুই দফায় তারেক রহমানের বরিশাল সফরের তারিখ নির্ধারিত হলেও অনিবার্য কারণে তা স্থগিত করা হয়। সর্বশেষ ২০০৬ সালে দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব হিসেবে বরিশাল সফর করেছিলেন তিনি।

দীর্ঘ প্রায় ২০ বছর পর এবার তিনি বিএনপির চেয়ারম্যান হিসেবে বরিশাল সফরে আসছেন। তার এই সফরকে কেন্দ্র করে বরিশাল বিভাগের বিএনপি নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে।

দলীয় নেতাদের মতে, তারেক রহমানের এই সফর দক্ষিণাঞ্চলের রাজনৈতিক অঙ্গনে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net