, ,

শিরোনাম :
ডেঙ্গু পরিস্থিতি দেখতে হাসপাতাল ও শিক্ষাপ্রতিষ্ঠান পরিদর্শনে প্রধানমন্ত্রী মৎস্য অভিযানে স্পিডবোট দুর্ঘটনায় নলছিটির ইউএনওসহ আহত ৯ দুর্গাপূজা ও বিচ কার্নিভাল ঘিরে কুয়াকাটায় পর্যটকের ভিড় ‘মোহাম্মদ’ নামের জনপ্রিয়তা নিয়ে উপহাস করলেন ট্রাম্প সরকারি বরাদ্দের ২০ শতাংশ নেতার পেটে বিএম কলেজে আপত্তিকর অবস্থায় বহিরাগত তরুণ-তরুণী আটক, অতঃপর… গৌরনদীতে বাস-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ১ বাবার পাশে ঘুমিয়ে থাকা দশ মাসের শিশু নিখোঁজের ঘটনায় খালু গ্রেপ্তার বাউফলে শিক্ষার্থীর রুটিতে ব্লেড পাওয়ার ঘটনায় চাঞ্চল্য বরিশালে দাম্পত্য কলহের জেরে স্ত্রীকে হত্যা, স্বামী ও দেবর আটক
এরশাদের মৃত্যুতে বাকরুদ্ধ বরিশালের সন্তান সোহেল রানা

এরশাদের মৃত্যুতে বাকরুদ্ধ বরিশালের সন্তান সোহেল রানা

dynamic-sidebar

অনলাইন ডেস্ক : দীর্ঘদিন ধরেই জাতীয় পার্টির সঙ্গে যুক্ত আছেন চিত্রনায়ক মাসুদ পারভেজ ওরফে সোহেল রানা। দলের চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের মৃত্যুর খবর শুনে বাকরুদ্ধ হয়ে পড়েছেন এই অভিনেতা।

সোহেল রানা বলেন, ‘কি বলবো, বুঝতে পারছি না। কথা বলার মন-মানসিকতাও নেই। সকাল বেলায় এমন একটি সংবাদ শুনবো, ভাবিনি। চেয়ারম্যানের মৃত্যুর খবর শুনে বাকরুদ্ধ হয়ে পড়েছি।’

এদিকে, জাতীয় পার্টির (এরশাদ) সভাপতিমণ্ডলীর সদস্য চিত্রনায়ক সোহেল রানা। দলটির দুর্দিনেও পাশে ছিলেন তিনি। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল-২ (উজিরপুর-বানারীপাড়া) আসন থেকে জাতীয় পার্টির (এরশাদ) প্রার্থী হিসেবে নির্বাচন করেছিলেন সোহেল রান।

উল্লেখ্য, জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ আজ রোববার সকাল ৭টা ৪৫ মিনিটে শেষ নিশ্বাস ত্যাগ করেছেন। গত ২৬ জুন থেকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন ছিলেন সাবেক এই রাষ্ট্রপতি। শারীরিক অবস্থার অবনতি হলে সেখানে তাকে লাইফ সাপোর্টে রাখা হয়েছিল। ৮৯ বছর বয়সী এরশাদ রক্তে হিমোগ্লোবিন স্বল্পতা, ফুসফুসে সংক্রমণ ও কিডনির জটিলতায় ভুগছিলেন।

এদিকে, ছাত্রজীবন থেকেই রাজনীতির মাঠে সরব ছিলেন সোহেল রানা। ছাত্রলীগ, আওয়ামী লীগের সঙ্গে সক্রিয়ভাবে জড়িত ছিলেন বর্ষীয়ান এই অভিনেতা। পরবর্তী সময়ে তিনি জাতীয় পার্টিতে যোগ দেন। সর্বশেষ জাতীয় পার্টি থেকে একাদশ জাতীয় সংসদ নির্বাচনেও অংশ নেন সোহেল রানা।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net