সোমবার, ১৪ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, বিকাল ৪:১৩

শিরোনাম :
বরিশাল শিক্ষা প্রকৌশল অধিদপ্তরে হাজিরা খাতা ঘিরে প্রশ্ন ৩০ দিনের বেশি ঝুলে ৩১ নামজারি আবেদন, বরিশালে দুই ভূমি কর্মকর্তাকে শোকজ মাদারীপুরের কালকিনিতে প্রতিপক্ষের হামলায় পাঁচ নারী আহত বরিশালে ১৭ মণ পচা ও রং মেশানো মাছ গর্তে পুঁতে ফেলল প্রশাসন নানার সঙ্গে বরিশাল যাওয়া হলো না মাহিনের বরিশাল গৌরনদীতে প্রহসনের সালিশের দুইদিন পরই যুবতীর রহস্যজনক মৃত্যু যাত্রীর ছদ্মবেশে বাসে গাঁজা, উজিরপুরে দুইজন গ্রেপ্তার বরিশাল বিশ্ববিদ্যালয়: অধ্যাপক হলেন ২৩ জন শিক্ষক বরিশাল বিভাগে ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত ২১১ জন শ্রদ্ধা-ভালোবাসায় সাংবাদিক পুলক চ্যাটার্জির শেষকৃত্য সম্পন্ন
বরিশালে মোবাইল চুরির অপবাদ দিয়ে শিশুর উপর অমানুষিক নির্যাতন

বরিশালে মোবাইল চুরির অপবাদ দিয়ে শিশুর উপর অমানুষিক নির্যাতন

dynamic-sidebar

নিজস্ব প্রতিবেদক ॥ বরিশালের বাকেরগঞ্জে এক শিশুর উপর অমানুষিক নির্যাতন চালানো হয়েছে। নির্যাতিতা শিশুকে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ এ ঘটনায় তিন জনকে আটক করেছে।

শুক্রবার বাকেরগঞ্জের নীলগঞ্জ এলাকায় ঘটে এই ঘটনা। আড়াই হাজার টাকা দামের টাচ মোবাইল চুরির অভিযোগে প্রভাবশালী প্রতিবেশী কবির চৌকিদারের ছেলে সাইল ও তার দলবলের আক্রোশের শিকার হয় ৯ বছর বয়সী এক কন্যা শিশু।

নির্যাতিতা ও স্বজন সূত্র জানায়, ৯ বছরের শিশুটি বিকেলে তার মামার বাড়ির উঠোনে খেলা করার সময় একটি মোবাইল চুরির অভিযোগে এরা শিশুটিকে তুলে নিয়ে একটি বাথরুমের ভেতরে নিয়ে যায়।

সেখানে শিশুটির হাত পা বেঁধে নির্মমভাবে পেটানো হয়। পরে গামছা দিয়ে বেঁধে পানি ঢালা হয়। এ সময় শিশুটির শ্লিলতাতাহানীর চেষ্টা করা হয় বলেও পরিবার থেকে অভিযোগ করা হয়েছে।

শিশুটিকে প্রথমে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে শুক্রবার সন্ধ্যায় বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ব্যাপারে ভুক্তভোগী শিশুটির বাবা বাদী হয়ে বাকেরগঞ্জ থানায় একটি ৫ জনকে আসামি করে মামলা দায়ের করেছেন।

পুলিশ ঘটনার সাথে জড়িত তিন জনকে গ্রেপ্তার করেছে। শিশুটির অসহায় পরিবার ঘটনার সাথে জড়িতদের শাস্তি দাবি করেছে

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net