খবর বরিশাল ডেস্ক ::
বরিশালের উজিরপুর উপজেলার গুঠিয়ায় ১১ অসচ্ছল নারীর মধ্যে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। মানবপ্রেমিক অধ্যাপক শফিকুর রহমানের অর্থায়নে ওয়ান উম্মাহ ফাউন্ডেশনের উদ্যোগে এসব সেলাই মেশিন বিতরণ করা হয়।
শুক্রবার (৩০ অক্টোবর) বিকেল ৪টায় উপজেলার গুঠিয়া ইউনিয়নের তেরদ্রোন গ্রামের বিশিষ্ট সমাজসেবক খালিদুর রহমান খানের বাড়িতে এ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা প্রসেন মজুমদার। খালিদুর রহমান খানের সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ডা. গফুর উদ্দিন মঞ্জু, মোয়াজ্জেম হোসেন, সাংবাদিক আব্দুর রহিম সরদার, মাসুদ হাসান, শিপন মিয়াসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
অনুষ্ঠানে গুঠিয়া, উজিরপুর, বামরাইল, শিকারপুর ও বাবুগঞ্জসহ বিভিন্ন এলাকার ১১ অসচ্ছল নারী—হীরা বেগম, সাথী আক্তার, তুলি বেগম, শারমিন আক্তার, মরিয়ম বেগম, রিনা বেগম, সীমা বেগম, ঝুমুর আক্তার, রিনা আক্তার, নার্গিস বেগম ও সানজিদা বেগমের হাতে নতুন সেলাই মেশিন তুলে দেওয়া হয়।
সেলাই মেশিন পেয়ে আনন্দ ও সন্তোষ প্রকাশ করেন উপকারভোগী নারীরা। এ মানবিক উদ্যোগের জন্য অধ্যাপক শফিকুর রহমান, ওয়ান উম্মাহ ফাউন্ডেশন এবং সহযোগিতাকারীদের প্রতি কৃতজ্ঞতা জানান তারা।
উদ্যোক্তারা আশা প্রকাশ করেন, সেলাই মেশিন ব্যবহারের মাধ্যমে নারীরা স্বাবলম্বী হওয়ার পাশাপাশি পরিবারের আর্থিক সচ্ছলতা ফিরিয়ে আনতে ভূমিকা রাখতে পারবেন।
Desing & Developed BY EngineerBD.Net
Leave a Reply