, ,

শিরোনাম :
বরিশালে রাইট টক বাংলাদেশের উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযান ও ডেঙ্গু সচেতনতায় প্রচারণা উজিরপুরে বিএনপির মনোনয়নপ্রত্যাশী পলাশ কুন্ডকে লাঞ্ছিত করে বের করে দেওয়ার অভিযোগ জাতীয় যুব দিবস উপলক্ষে বরিশালে পরিচ্ছন্নতা অভিযান বরিশাল শিক্ষাবোর্ডের ১১ শিক্ষাপ্রতিষ্ঠানে পাস করেনি কেউ বরিশাল ক্যাডেট কলেজের সব শিক্ষার্থীই পেলেন জিপিএ-৫ পাসের হারে শীর্ষে ঢাকা, সবার নিচে বরিশাল বরিশাল বোর্ডে এইচএসসিতে পাসের হার ৪৪.৮৪ শতাংশ বাকেরগঞ্জে ভয়াবহ নদীভাঙনে বিলীন সড়ক, আতঙ্কে গ্রামবাসী বরিশাল শিক্ষা বোর্ডের নতুন চেয়ারম্যান অধ্যাপক ড. মোঃ জসিম উদ্দিন। উজিরপুরে অসচ্ছল নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ

জাতীয় যুব দিবস উপলক্ষে বরিশালে পরিচ্ছন্নতা অভিযান

dynamic-sidebar

খবর বরিশাল ডেস্ক ::

জাতীয় যুব দিবস উদযাপন এবং প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী প্রতি শনিবার পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনার অংশ হিসেবে বরিশাল নগরীর তিরিশ গোডাউন এলাকার সেলফি রোডে আজ পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত হয়েছে।

জেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে আজ শনিবার সকাল ১০টায় এ অভিযান পরিচালনা করা হয়।

নিজ হাতে ঘাস কেটে এবং ময়লা-আবর্জনা পরিষ্কার অভিযানে অংশ নেন, বরিশাল বিভাগীয় কমিশনার খলিল আহমেদ, জেলা প্রশাসক মামুন খন্দকার এবং বরিশাল সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফরিদা সুলতানাসহ প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা।

এ সময় বিডি ক্লিনের সদস্য, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এবং প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীরা পরিচ্ছন্নতা অভিযানে অংশ নেন। তারা সম্মিলিতভাবে এলাকার ঘাস কাটা, ঝোপঝাড় পরিষ্কার ও ময়লা-আবর্জনা অপসারণ করেন।

এ সময় বিভাগীয় কমিশনার খলিল আহমেদ বলেন, পরিচ্ছন্নতা শুধু একটি দিনের কার্যক্রম নয়, এটি আমাদের দৈনন্দিন জীবনের অভ্যাসে পরিণত করতে হবে। নিজের শহর ও পরিবেশ পরিচ্ছন্ন রাখার দায়িত্ব সবার। বিশেষ করে যুবসমাজকে এ ধরনের সামাজিক ও স্বেচ্ছাসেবামূলক কাজে এগিয়ে আসতে হবে।

জেলা প্রশাসক মামুন খন্দকার বলেন, একটি সুন্দর ও পরিচ্ছন্ন নগরী গড়ে তুলতে প্রশাসনের পাশাপাশি সাধারণ মানুষের সহযোগিতা অত্যন্ত জরুরি। যত্রতত্র ময়লা-আবর্জনা না ফেলে নিজ নিজ অবস্থান থেকে পরিচ্ছন্নতা বজায় রাখতে হবে। জাতীয় যুব দিবস উপলক্ষে এ উদ্যোগের মাধ্যমে তরুণদের মধ্যে সামাজিক দায়িত্ববোধ ও পরিবেশ সচেতনতা বৃদ্ধি পাবে বলে আশা করি।

প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী প্রতি শনিবার নিয়মিত পরিচ্ছন্নতা অভিযান পরিচালনার মাধ্যমে নগরীকে পরিচ্ছন্ন, সুন্দর ও বাসযোগ্য করে তুলতে এ কার্যক্রম অব্যাহত রাখার ওপর গুরুত্বারোপ করা হয়।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net