শনিবার, ৫ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, সন্ধ্যা ৭:৫০

শিরোনাম :
জবির সাবেক শিক্ষার্থীদের নিয়ে পুকুরে ডাবল ডেকার বাস, আহত ১৫! বরিশাল-ঢাকা মহাসড়কে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল বাস কৃষিজমির মাটি নয়, খনন করা খালের মাটি দিয়ে ইট তৈরির উদ্যোগ আয়-ব্যয়ের হিসাব দিচ্ছে না বাফুফেসহ ৩৮ ফেডারেশন আব্বাস ভাইয়ের স্ট্রোক কোন দুর্ঘটনা নয়, পাটওয়ারীর পরিকল্পিত আক্রমণের শিকার: রাশেদ খাঁন শেবাচিমে টেকনিশিয়ান ছাড়াই ইসিজি করলেন ট্রলিম্যান, স্বজনদের ক্ষোভ ঝালকাঠিতে দ্বিতীয় স্ত্রীর আঘাতে স্বামীর মৃত্যু ‘চুরির ভয়ে’ মশারি দিচ্ছে না হাসপাতাল, ডেঙ্গু রোগীর পাশে ঝুঁকিতে অন্যরা টাকার বিনিময়ে চাকরি দেওয়া প্রমাণ হলে পদত্যাগ করব: বিভাগীয় কমিশনার ৫০০ শয্যার প্রশাসনিক অনুমোদন মিললেও পূর্ণাঙ্গ সেবা এখনও অধরা

গভীর রাতে নগরীর ২৮নং ওয়ার্ডে দূর্ধষ চুরি

dynamic-sidebar

নিজস্ব প্রতিবেদক: বরিশাল নগরীর ২৮নং ওয়ার্ড শের-ই-বাংলা সড়কের চহুতপুর স্কুলের পূর্ব পাশ্বে আকন বাড়ির আনিচ আকনের দোকান ও বসবাসরত ঘরে দুর্র্ধষ চুরির ঘটনা ঘটেছে।সোমবার গভীর রাতে রান্না ঘরের জানালার গ্রিল কেটে ঘরে প্রবেশ করে চোর চক্রের সদস্যরা।

পরবর্তীতে ঘরের দুইটি আলমারি ভেঙ্গে স্বর্ণালংকার ও ঘরের সাথে সংযুক্ত দোকানের ক্যাশ বাক্সর তালা ভেঙ্গে নগদ প্রায় ১০ থেকে ১৫ হাজার টাকা চুরি করে নেয় তারা। চুরির ঘটনার খবর পেয়ে মঙ্গলবার সকালে বরিশাল এয়ারর্পোট থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে ।এ ব্যপারে আনিচ আকনের ছোট ভাই ওয়ার্ড ছাত্রলীগের যুগ্ন আহ্বায়ক রিয়াজ আকন জানান, ২৮নং ওয়ার্ড উপ-নির্বাচনের দিন ওয়ার্ডে প্রার্থীদের মধ্যে ঝামেলা হওয়ায় আমার ভাই আনিস আকন তার পরিবারসহ কালিজিরা তার শ্বশুর বাড়িতে গিয়েছিলো। তারা যাওয়ার পর থেকেই ঘর ও দোকান তালাবদ্ধ অবস্থায় ছিলো।

শুধুমাত্র আমাদের এক প্রতিবেশীকে তাদের কিছু হাঁসমুরগি দেখাশুনা করার জন্য বলেছিলো। প্রতিদিনের মতো আজ সকালেও হাঁসমুরগির ঘর খুলতে গিয়ে দেখেন যে, রান্না ঘরের জানালার গ্রিল ভাঙ্গা অবস্থায় রয়েছে। পরবর্তীতে তিনি সাথে সাথে আমাদের জানালে আমরা আনিস ভাইকে খবর দেই।

এ ব্যপারে ভুক্তভুগি আনিচ আকনের স্ত্রী জানান, আমরা যখন শেষ বারের মতো বাড়ি থেকে যাই তখন সবকিছু ভালো করে তালা মেরে গেছিলাম কিন্তু কিভাবে কি হলো কিছুই বুঝে উঠতে পারছিনা।ঘরের মধ্যে দুইটি আলমারি ভেঙ্গে আমার একটি হাতের রুলি ও একটি কানের দুল নিয়ে গেছে যার বাজার মূল্য প্রায় ৯০হাজার টাকা। এছারাও আমাদের ঘরের সাথেই দোকানের যাতায়াত ব্যবস্থা থাকায় দোকানের ক্যাশ বাক্স ভেঙ্গে নগদ ১০হাজার টাকা ও প্রায় ৪০হাজার টাকার মালামাল নিয়ে গেছে চোর চক্র। তিনি আরো বলেন,কে বা কারা গভীর রাতে ঘরের গ্রিল ভেঙ্গে চুরি করেছে তা আমি জানিনা। এয়ারর্পোট থানায় চুরির ঘটনায় থানায় একটি সাধারন ডায়েরি করা হয়েছে।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net