বুধবার, ২রা সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, সন্ধ্যা ৭:২৪

শিরোনাম :
কলাপাড়ায় বেসরকারি হাসপাতালে নার্সের অবহেলায় নবজাতকের পা ভাঙার অভিযোগ আ.লীগ ১৭ বছরে দেশের অর্থনীতির কোমর ভেঙে দিয়েছে: তথ্যমন্ত্রী বিদ্যুতের খুঁটিতে উঠে ইন্টারনেট সংযোগ মেরামতের সময় দগ্ধ যুবক ফরিদপুরে ট্রাকের সংঘর্ষে পুকুরে বাস, আহত ১৫ ১৩ সিটি নির্বাচনে বিএনপি-জামায়াত-এনসিপির সম্ভাব্য প্রার্থী যারা সন্ধ্যা নদীতে ফিশিং বোটে অভিযান, বিপুল পরিমাণ হরিণের মাংস উদ্ধার বাউফলে স্বেচ্ছাসেবক দল নেতার ওপর হামলা পটুয়াখালীতে বিএনপির ২ গ্রুপের সংঘর্ষে আহত ২০ গলাচিপায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচির মধ্যে হোটেলে ভাঙচুর পটুয়াখালীতে নানা আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
বরিশালে বিদ্যুৎ নিয়ে এখনো সরকারী নির্দেশনার বাস্তবায়ন অনুপস্থিত

বরিশালে বিদ্যুৎ নিয়ে এখনো সরকারী নির্দেশনার বাস্তবায়ন অনুপস্থিত

dynamic-sidebar

খবর বরিশাল ডেস্ক: বিদ্যুৎ সাশ্রয় সহ ব্যায় সংকোচন নিয়ে সারা দেশে যখন ব্যাপক আলোচনা চলছে, তখন খোদ বরিশাল মহানগরীতে অনেকটাই বিপরিত চিত্র। বুধবার পর্যন্ত এ বিভাগীয় সদরে রাত ৮টার পারে দোকানপাট সহ ব্যবসা প্রতিষ্ঠান বন্ধে প্রশাসন সহ বিদ্যুৎ বিভাগের কঠোর অবস্থান লক্ষ্য করা যায়নি।

শুধুমাত্র নগরীর প্রাণকেন্দ্র সদর রোড, চকবাজার ও সন্নিহিত কিছু এলাকার ব্যাবসা প্রতিষ্ঠানসমুহ বন্ধ হলেও নগরীর বেশীরভাগ এলাকা যুড়ে ছিল আলোর ঝলকানি। এমনকি গত কয়েকদিন ধরেই নগরীতে বিয়ে বাড়ীতে আলোকসজ্জাও চলছে প্রকাশ্যে।

নগরীর সিএন্ডবি রোডে শহিদ আবদুর রব সেরনিয়াবাত টেক্সটাইল কলেজের বিপরিত দিকে একটি বিয়ে বাড়ির চোখ ধাধানো আলোকসজ্জা অনেকের মনেই নানা প্রশ্নের জন্ম দিলেও এনিয়ে প্রশাসনের কোন পদক্ষেপ লক্ষ্য করা যায়নি।

 

পর্যবেক্ষক মহলের মতে, বিদ্যুৎ নিয়ে সরকারী নির্দেশনা অমান্যের উৎসব চলছে বরিশাল মহানগরীতে। ওয়েষ্ট জোন পাওয়ার ডিষ্ট্রিবিউশন কোম্পানি-ওজোপাডিকো’র বরিশাল নিয়ন্ত্রন কক্ষের হিসেবে, রাত ৮টার পরে সব ব্যাবসা প্রতিষ্ঠান বন্ধের নির্দেশনায় তেমন কোন প্রভাব এখনো লক্ষ্যনীয় নয়।

বুধবার রাত ৮টার পরে বরিশাল ও ঝালকাঠী মিলিয়ে মাত্র ১৫ মেগাওয়াট বিদ্যুৎ সাশ্রয় হয়েছে। এসব এলাকায় সান্ধ পীক আওয়ারে ওজোপাডিকো’র চাহিদা প্রায় ১২০ মেগাওয়াট।

 

উল্লেখ্য, সঞ্চালন লাইন নির্মিত না হওয়ায় পায়রা তাপ বিদ্যুৎ কেন্দ্রে উৎপাদিত বিদ্যুৎ জাতীয় গ্রীডে দিতে না পারায় বরিশাল সহ দক্ষিনাঞ্চলের প্রায় সব এলাকাই এখনো লোডসেডিং মূক্ত রয়েছে।

এব্যাপারে বৃহস্পতিবার বরিশালের জেলা প্রশাসক জসিম উদ্দিন হায়দারের দৃষ্টি আকর্ষন করা হলে তিনি জানান, আমরা সকলকে সতর্ক করে ও সহযোগীতা চেয়ে মাইকিং করছি। আজ থেকে নির্বাহী ম্যাজিষ্ট্রেটগন ভ্রাম্যমান আদালত পরিচালনা করবেন।

বিয়ে বড়িতে আলোক সজ্জা প্রসঙ্গে তিনি ‘এর সাথে অভিভাবক সহ সাবার আবেগ জড়িত’ বলে জানিয়ে ‘কিছুটা মানিবক কারেণও অনেক কিছু দেখতে হয়’ বলে জানান। ‘তার পরেও প্রশাসন সরকারী নির্দেশনা অনুযায়ী কাজ করবে’ বলেও জানান তিনি।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net