রবিবার, ২রা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ১১:১৯

শিরোনাম :
বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রদলের ৩ নেতাকে মারধর! বিক্ষোভের মুখে এবার বরিশালের সিভিল সার্জনকে প্রত্যাহার লোডশেডিং ও ‘ভুতুড়ে’ বিদ্যুৎ বিলে অতিষ্ঠ মেহেন্দিগঞ্জবাসী বানারীপাড়ায় ১৭ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার ঢাকা-বরিশাল মহাসড়কে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস খাদে, আহত অন্তত ২০ বরিশালের ৬ রুটে চলছে বাস ধর্মঘট, যাত্রীদের ভোগান্তি জুলাই শহীদদের আত্মত্যাগ আমাদের জীবনের অনুপ্রেরণা : বরিশাল সিটি প্রশাসক আদালতের নির্দেশে ২৮টি চোরাই গরু নিলামে বিক্রি শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে ৪ মাস পর গ্রেপ্তার মাদ্রাসাশিক্ষক বরিশালে ২৮০ পিস ইয়াবাসহ মাদককারবারি গ্রেপ্তার

বরিশালে ডেঙ্গুতে নারীসহ চারজনের মৃত্যু

dynamic-sidebar

খবর বরিশাল ডেস্কঃ বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে তিন নারীসহ চারজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে গোটা বিভাগে মৃতের সংখ্যা দাঁড়াল ১৩৯ জনে।

শনিবার বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. শ্যামল কৃষ্ণ মণ্ডল এ তথ্য জানান।

মৃতরা হলেন- ঝালকাঠির সদর উপজেলার নেহালপুর এলাকার বাসিন্দা মনোয়ারা (৫৫), বরিশালের বাকেরগঞ্জ উপজেলার বাসিন্দা হালিমা বেগম (৭৫), গৌরনদী উপজেলার বাসিন্দা হালিমা বেগম (৬১) ও মুলাদী উপজেলার মো. লোকমান (৩৮)।

স্বাস্থ্য পরিচালক শ্যামল কৃষ্ণ বলেন, গত ২৪ ঘণ্টায় বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওই চারজন মারা যান।

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় বিভাগের বিভিন্ন হাসপাতালে ২২০ জন রোগী ভর্তি হয়েছেন বলে জানান তিনি।

বিভাগীয় স্বাস্থ্য দপ্তরের তথ্য মতে, বর্তমানে বরিশাল বিভাগের দুইটি মেডিকেল কলেজ হাসপাতাল ও ছয় জেলা সদরসহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৮২১ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন।

এরমধ্যে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ১৮৪, পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে ১১০, বরিশাল জেলার অন্যান্য হাসপাতালে ১৪২, পটুয়াখালী সদর হাসপাতালে ৫৮, ভোলার সদর হাসপাতালে ৩৯, পিরোজপুর সদর হাসপাতালে ১৫৩, বরগুনা জেলা সদর হাসপাতালে ১১৩ এবং ঝালকাঠি সদর হাসপাতালে ২২ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন।

চলতি বছরে এ পর্যন্ত বরিশাল বিভাগের বিভিন্ন হাসপাতালে ৩০ হাজার ৭১০ ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। এদের মধ্যে সুস্থ হয়েছেন ২৯ হাজার ৭৫০ জন রোগী।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net