বুধবার, ১৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, বিকাল ৩:৩৫

শিরোনাম :
দক্ষিণাঞ্চলের ২ হাজার ৫৯৯ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক স্বামীকে হত্যা করে ঘরে তালা দিয়ে পালালেন স্ত্রী বরিশালে বাসচাপায় মাদ্রাসাশিক্ষিকা নিহত অবশেষে সমকালের পাওনা টাকা বুঝে পেল নিহত সাংবাদিক পুলকের পরিবার বেড নেই, মেঝে ও সিঁড়িতেই ডেঙ্গু চিকিৎসা পিরোজপুরে ১২ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেপ্তার বরিশালে কার্যক্রম নিষিদ্ধ আ. লীগ নেতা গ্রেপ্তার বরিশালে স্ত্রী হত্যায় প্রকৌশলী স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড বরিশালের ইন্দো বাংলা ফার্মাসিউটিক্যালস কারখানা বন্ধ ঘোষণা ওয়ার্ল্ড ভিশনের উদ্যোগে ২২ নম্বর ওয়ার্ডকে বাল্যবিয়ে-শিশুশ্রমমুক্ত করার অঙ্গীকার
দেশের বাজারে এলো চীনের চ্যাংগান গাড়ি

দেশের বাজারে এলো চীনের চ্যাংগান গাড়ি

dynamic-sidebar

খবর বিজ্ঞপ্তি ‍॥ চ্যাংগান বাংলাদেশের সাথে অংশীদারিত্বে চ্যাংগান অটোমোবাইল সিরিজের অত্যাধুনিক ও জনপ্রিয় গাড়ির লাইনআপ নিয়ে এসেছে ডিএইচএস অটোস লিমিটেড। চ্যাংগান বাংলাদেশ-এর এই উদ্বোধন করেন ডিএইচএস অটোস লিমিটেড-এর ডিভিশনাল ডিরেক্টর ইমরান জামান খান।
চ্যাংগান-এর সর্বশেষ মডেলগুলোর মধ্যে এলসভিন ও হান্টার নিয়ে বাংলাদেশ প্রথম যাত্রা। উন্নত প্রযুক্তিসম্পন্ন ও নির্ভরযোগ্য করে তোলার জন্য নতুন করে ডিজাইন করা হয়েছে এই দুটি গাড়ি । এলসভিন-এ রয়েছে ১.৫ লিটার ইঞ্জিন, ডিসিটি ট্রান্সমিশন, অ্যাডাপ্টিভ ক্রুজ কন্ট্রোল এবং এবিএস ও ইবিডি প্রযুক্তি। অন্যদিকে হান্টার একটি ২.০ লিটার টার্বো-ডিজেল ইঞ্জিন, ফোর হুইল ড্রাইভ এবং ইএসপি ও এবিএস-সহ অন্যান্য অত্যাধুনিক ব্রেকিং সিস্টেমের সাথে সজ্জিত।
এছাড়াও, হান্টারে রয়েছে প্রশস্ত কেবিন ও ১ টন ক্ষমতার কার্গো-স্পেস। এছাড়াও, প্রতিটি হান্টার ও এলসভিন-এর সাথে রয়েছে ৫ বছরের ওয়ারেন্টি ও বিনামূল্যে পরিষেবা। চ্যাংগান এলসভিন এর দুটি ভেরিয়েন্ট; সানরুফ ছাড়া গাড়িটির মূল্য ২৫ লাখ টাকা এবং সানরুফসহ গাড়িটির মূল্য ধরা হয়েছে ২৬ লাখ টাকা। এছাড়া, চ্যাংগান হান্টারটির দাম ৬০ লাখ টাকা নির্ধারণ করা হয়েছে।
ডিএইচএস অটোস লিমিটেড-এর চিফ বিজনেস অফিসার আরমান রশিদ বলেন, “যানবাহনগুলোকে সাশ্রয়ী মূল্যে ও বিনামূল্যে পরিষেবার আওতাঅত্যাধুনিক প্রযুক্তিসম্পন্ন এই য় নিয়ে আসাই আমাদের লক্ষ্য। গ্রাহকেরা যাতে করে একটি ঝামেলামুক্ত ভ্রমণ অভিজ্ঞতা উপভোগ করতে পারে সেজন্য আমাদের অভিজ্ঞ দল কাজ করে যাচ্ছে।”
ডিএইচএস অটোস লিমিটেড-এর ডিভিশনাল ডিরেক্টর ইমরান জামান খান বলেন, “চ্যাংগান বাংলাদেশ এর শুভযাত্রা ও সেরামানের এইসকল গাড়ির লাইনআপের উদ্বোধনী পর্বে উপস্থিত হতে পেরে আমি সত্যিই আনন্দিত। স্থায়ী নিরাপত্তা’র প্রতি চ্যাংগান-এর প্রতিশ্রুতি সকলের সামনে আজ স্পষ্ট এবং বাংলাদেশে এই প্রতিফলন ঘটবে বলে আমি আশাবাদী।”
১৫৭ বছর ধরে অটোমোবাইল শিল্পে অভূতপূর্ব অবদান রেখে চীনের শীর্ষ চারটি অটোমোবাইল প্রতিষ্ঠানের মধ্যে চ্যাংগান তাদের ব্যবসায়িক কার্যক্রম বজায় রেখেছে। বিশ্বব্যাপী ৬০টিরও অধিক দেশে এক লক্ষ পঞ্চাশ হাজারেরও বেশি দক্ষ কর্মী দ্বারা চ্যাংগান তাদের সেবা পৌছে দিচ্ছে। ‘স্থায়ী নিরাপত্তা’ দর্শনে বিশ্বাসী চ্যাংগান বর্তমানে তাদের সর্বোৎকৃষ্ট গাড়িগুলো নিয়ে বাংলাদেশে তাদের যাত্রা শুরু।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net