রবিবার, ২রা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ৯:৫৬

শিরোনাম :
ঢাকা-বরিশাল মহাসড়কে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস খাদে, আহত অন্তত ২০ বরিশালের ৬ রুটে চলছে বাস ধর্মঘট, যাত্রীদের ভোগান্তি জুলাই শহীদদের আত্মত্যাগ আমাদের জীবনের অনুপ্রেরণা : বরিশাল সিটি প্রশাসক আদালতের নির্দেশে ২৮টি চোরাই গরু নিলামে বিক্রি শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে ৪ মাস পর গ্রেপ্তার মাদ্রাসাশিক্ষক বরিশালে ২৮০ পিস ইয়াবাসহ মাদককারবারি গ্রেপ্তার তৃতীয়বার গিনেসবুকে বরিশালের নিপা বরিশালে কোস্ট গার্ডের অভিযানে ২ ড্রেজার-বাল্কহেডসহ আটক ৭ বরিশালের লাকুটিয়া খাল খনন না করেই রাষ্ট্রীয় কোষাগারে ফেরত কোটি কোটি টাকার বরাদ্দ নতুন ভবনের অপেক্ষায় ১৫০ শিক্ষার্থী, তপ্ত টিনশেডেই চলছে পাঠদান

বিপিএলে অংশ নেবে না ফরচুন বরিশাল!

dynamic-sidebar

খবর বরিশাল ডেস্কঃ
বিপিএলের প্রতিটি আসরেই থাকে নানান আলোচনা-সমালোচনা ও বিতর্ক। মাঠের খেলা থেকে শুরু করে মাঠের বাইরের ঘটনাগুলোও প্রায়ই শিরোনাম হয়। এবারও সেই ধারাবাহিকতার ব্যতিক্রম হচ্ছে না। চলতি বছরের ডিসেম্বরে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) আয়োজনের পরিকল্পনা করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তবে সময়সূচি নিয়ে আপত্তি জানিয়ে এবার অংশ না নেওয়ার ঘোষণা দিয়েছে ফরচুন বরিশাল।

গত ১২ অক্টোবর বিপিএলের দ্বাদশ আসরের জন্য নতুন ফ্র্যাঞ্চাইজি চেয়ে বিজ্ঞাপন দেয় বিসিবি। আগ্রহ প্রকাশের সময়সীমা নির্ধারণ করা হয়েছে ১৪ থেকে ২৮ অক্টোবর পর্যন্ত। বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্যসচিব ইফতেখার রহমান মিঠু জানান, বিজ্ঞাপন দেখার পর ইতোমধ্যে বেশ কয়েকটি প্রতিষ্ঠান আগ্রহ প্রকাশ করেছে। ২৮ অক্টোবরের পর প্রাপ্ত আবেদন যাচাই-বাছাই করে ছয়টি ফ্র্যাঞ্চাইজিকে চূড়ান্ত করা হবে।

তবে ফরচুন বরিশালের মালিক মিজানুর রহমান জানিয়েছেন, নির্ধারিত সময়সূচি অনুযায়ী ডিসেম্বরে বিপিএল শুরু হলে তাদের পক্ষে অংশ নেওয়া সম্ভব হবে না। কারণ হিসেবে তিনি বলেন, স্বল্প সময়ে বিপুল বাজেট ও প্রস্তুতি নেওয়া আমাদের জন্য কঠিন। তবে যদি বিপিএল নতুন কোনো স্লটে আয়োজন করা হয়, আমরা অবশ্যই অংশ নিতে চাই।

এর আগেও একই দাবি জানিয়েছিল ফরচুন বরিশাল কর্তৃপক্ষ। ক্রিকবাজের প্রতিবেদন অনুযায়ী, পর্যাপ্ত সময় না পাওয়ায় বরিশাল বিপিএল গভর্নিং কাউন্সিলের কাছে টুর্নামেন্টের সময়সূচি পুনর্বিবেচনার অনুরোধ জানিয়েছিল। তাদের মতে, অল্প সময়ের মধ্যে দল গঠন, খেলোয়াড়দের নিশ্চিতকরণ ও লজিস্টিক প্রস্তুতি নেওয়া সম্ভব নয়।

মিজানুর রহমান বলেন, আমাদের যদি খেলোয়াড় থাকেও, তবুও অর্থসংস্থান, সরঞ্জাম কেনা, খেলোয়াড়দের আনা এই সবকিছুই সময়সাপেক্ষ। এই এক থেকে দেড় মাসে ২৪ ঘণ্টা কাজ করলেও সেটা সম্ভব নয়। আমি আলাদা একটি স্লট চেয়েছি। যদি সময়টা পরিবর্তন করা হয়, তাহলে আমরা খেলব… কারণ আমরা সবসময় খেলাধুলার সাথেই ছিলাম, এবং এখনো আছি।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net