বুধবার, ১৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, দুপুর ২:২৫

শিরোনাম :
দক্ষিণাঞ্চলের ২ হাজার ৫৯৯ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক স্বামীকে হত্যা করে ঘরে তালা দিয়ে পালালেন স্ত্রী বরিশালে বাসচাপায় মাদ্রাসাশিক্ষিকা নিহত অবশেষে সমকালের পাওনা টাকা বুঝে পেল নিহত সাংবাদিক পুলকের পরিবার বেড নেই, মেঝে ও সিঁড়িতেই ডেঙ্গু চিকিৎসা পিরোজপুরে ১২ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেপ্তার বরিশালে কার্যক্রম নিষিদ্ধ আ. লীগ নেতা গ্রেপ্তার বরিশালে স্ত্রী হত্যায় প্রকৌশলী স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড বরিশালের ইন্দো বাংলা ফার্মাসিউটিক্যালস কারখানা বন্ধ ঘোষণা ওয়ার্ল্ড ভিশনের উদ্যোগে ২২ নম্বর ওয়ার্ডকে বাল্যবিয়ে-শিশুশ্রমমুক্ত করার অঙ্গীকার

বিএম কলেজ ছাত্র সংসদের গঠনতন্ত্র সংশোধনে কমিটি

dynamic-sidebar

খবর বরিশাল ডেস্ক : দীর্ঘ ২৩ বছর পর বরিশাল সরকারি ব্রজমোহন (বিএম) কলেজ ছাত্র সংসদ পুনর্গঠনের উদ্যোগ নিয়েছে কলেজ প্রশাসন। এ লক্ষ্যে গঠনতন্ত্র সংশোধন ও পরিমার্জনের জন্য তিন সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে।

কলেজ অধ্যক্ষ অধ্যাপক শেখ মো. তাজুল ইসলাম জানান, ব্যবস্থাপনা বিভাগের অধ্যাপক মো. মহিতকে আহ্বায়ক করে গঠিত কমিটিকে দ্রুত কাজ শুরু করার নির্দেশ দেওয়া হয়েছে।

২০০২ সালের পর বিএম কলেজে আর কোনো ছাত্র সংসদ নির্বাচন হয়নি। দীর্ঘদিন ধরে শিক্ষার্থীরা নির্বাচন আয়োজনের দাবি জানিয়ে আসছিলেন। শিক্ষার্থীদের দাবির প্রেক্ষিতে গঠনতন্ত্র সংশোধনের এই উদ্যোগ নেওয়া হয়েছে।

তবে কলেজ কর্তৃপক্ষ জানিয়েছে, গঠনতন্ত্র সংশোধনের পাশাপাশি তহবিল সংক্রান্ত জটিলতা ও সরকারি অনুমোদনের বিষয়টি সমাধান হলে ছাত্র সংসদ নির্বাচন আয়োজনের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net