রবিবার, ২রা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ১১:৫১

শিরোনাম :
বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রদলের ৩ নেতাকে মারধর! বিক্ষোভের মুখে এবার বরিশালের সিভিল সার্জনকে প্রত্যাহার লোডশেডিং ও ‘ভুতুড়ে’ বিদ্যুৎ বিলে অতিষ্ঠ মেহেন্দিগঞ্জবাসী বানারীপাড়ায় ১৭ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার ঢাকা-বরিশাল মহাসড়কে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস খাদে, আহত অন্তত ২০ বরিশালের ৬ রুটে চলছে বাস ধর্মঘট, যাত্রীদের ভোগান্তি জুলাই শহীদদের আত্মত্যাগ আমাদের জীবনের অনুপ্রেরণা : বরিশাল সিটি প্রশাসক আদালতের নির্দেশে ২৮টি চোরাই গরু নিলামে বিক্রি শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে ৪ মাস পর গ্রেপ্তার মাদ্রাসাশিক্ষক বরিশালে ২৮০ পিস ইয়াবাসহ মাদককারবারি গ্রেপ্তার

আন্তর্জাতিক নেতৃত্ব সম্মেলনে সৈয়দ হাতেম আলী কলেজের শিক্ষার্থী

dynamic-sidebar

খবর বরিশাল ডেস্ক :

আন্তর্জাতিক নেতৃত্ব বিকাশের অন্যতম প্ল্যাটফর্ম গ্লোবাল লিডারশিপ সামিট-২০২৬-এ অংশগ্রহণ করতে মালয়েশিয়ায় গেছেন বরিশালের সরকারি সৈয়দ হাতেম আলী কলেজের সমাজকল্যাণ বিভাগের শিক্ষার্থী তাসমিম জাহান। আগামী ৯ থেকে ১২ জুলাই ২০২৬ পর্যন্ত মালয়েশিয়ার এশিয়া প্যাসিফিক ইউনিভার্সিটি অব টেকনোলজি অ্যান্ড ইনোভেশন (APU)-এ অনুষ্ঠিত হবে এ আন্তর্জাতিক সম্মেলন।

আয়োজক প্রতিষ্ঠান ফাতিহা আয়াত একাডেমি সূত্রে জানা গেছে, বিশ্বের বিভিন্ন দেশের সম্ভাবনাময় তরুণ নেতা, শিক্ষার্থী, উদ্ভাবক ও পরিবর্তনকামী তরুণদের এক ছাতার নিচে এনে নেতৃত্বের গুণাবলি বিকাশ, আন্তর্জাতিক যোগাযোগ সম্প্রসারণ এবং বৈশ্বিক নানা চ্যালেঞ্জ মোকাবিলায় দক্ষ করে তোলাই এ সম্মেলনের মূল উদ্দেশ্য। চার দিনব্যাপী এ আয়োজনে নেতৃত্ব বিষয়ক কর্মশালা, ইন্টারঅ্যাকটিভ সেশন, বৈশ্বিক আলোচনা, নেটওয়ার্কিং এবং দক্ষতা উন্নয়নমূলক বিভিন্ন কার্যক্রম অনুষ্ঠিত হবে।

আয়োজকদের পাঠানো আনুষ্ঠানিক আমন্ত্রণপত্রে উল্লেখ করা হয়েছে, তাসমিম জাহানকে তার একাডেমিক যোগ্যতা, নেতৃত্বের সম্ভাবনা এবং সহশিক্ষা কার্যক্রমে সম্পৃক্ততার ভিত্তিতে এ আন্তর্জাতিক সম্মেলনে অংশগ্রহণের জন্য আমন্ত্রণ জানানো হয়েছে।

সরকারি সৈয়দ হাতেম আলী কলেজ কর্তৃপক্ষ বলছে, তাসমিম জাহানের এ আন্তর্জাতিক অংশগ্রহণ কলেজের অন্যান্য শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রম, নেতৃত্ব বিকাশ এবং আন্তর্জাতিক পরিমণ্ডলে নিজেদের দক্ষতা তুলে ধরতে উৎসাহিত করবে।

এ প্রসঙ্গে কলেজের অধ্যক্ষ তাসমিম জাহানকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে বলেন, “একজন শিক্ষার্থীর আন্তর্জাতিক অঙ্গনে অংশগ্রহণ শুধু তার ব্যক্তিগত অর্জন নয়, এটি পুরো শিক্ষা প্রতিষ্ঠানের জন্যও গৌরবের বিষয়। আমরা বিশ্বাস করি, এ অভিজ্ঞতা তার নেতৃত্বের বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং ভবিষ্যতে অন্যান্য শিক্ষার্থীদেরও অনুপ্রাণিত করবে। বৈশ্বিক উচ্চতায় প্রস্ফুটিত হোক আমাদের প্রিয় শিক্ষার্থী।”

উল্লেখ্য, গ্লোবাল লিডারশিপ সামিট-২০২৬ আগামী ৯ থেকে ১২ জুলাই মালয়েশিয়ার এশিয়া প্যাসিফিক ইউনিভার্সিটি অব টেকনোলজি অ্যান্ড ইনোভেশন (APU) ক্যাম্পাসে অনুষ্ঠিত হবে। এতে বিশ্বের বিভিন্ন দেশের তরুণ প্রতিনিধি, শিক্ষার্থী ও উদীয়মান নেতারা অংশগ্রহণ করবেন।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net