শনিবার, ১লা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ৯:৩৫

শিরোনাম :
বরিশালে কোস্ট গার্ডের অভিযানে ২ ড্রেজার-বাল্কহেডসহ আটক ৭ বরিশালের লাকুটিয়া খাল খনন না করেই রাষ্ট্রীয় কোষাগারে ফেরত কোটি কোটি টাকার বরাদ্দ নতুন ভবনের অপেক্ষায় ১৫০ শিক্ষার্থী, তপ্ত টিনশেডেই চলছে পাঠদান বরিশালজুড়ে মাদকের ভয়াল থাবা, শতাধিক স্পটে ওপেনে বিক্রি মানবপাচার মামলার আসামি ইলিয়াস ফকির গ্রেপ্তার হাসানাতের প্রাসাদ এখন শিয়াল-কুকুরের আস্তানা বরিশালের জয়ন্তী নদীতে ট্রলারে নৌ পুলিশের অভিযান, ইয়াবাসহ গ্রেপ্তার ১ চিকিৎসাধীন সাংবাদিক এম. মিরাজের খোঁজ নিলেন রহমাতুল্লাহ বানারীপাড়া-বরিশাল সড়ক যেন মারণফাঁদ, চরম দুর্ভোগে যাত্রীরা বরিশালে সরকারি খাল ও চরের মাটি যাচ্ছে ইটভাটায়

বরিশালে ‘মার্চ টু শিক্ষা বোর্ড’, সড়ক অবরোধে যান চলাচল বন্ধ

dynamic-sidebar

খবর বরিশাল ডেস্ক : শিক্ষামন্ত্রীর পদত্যাগ, শিক্ষা ব্যবস্থার সংস্কার এবং শিক্ষার্থীদের বিভিন্ন দাবিতে বরিশালে ‘মার্চ টু শিক্ষা বোর্ড’ কর্মসূচি পালন করেছেন সাধারণ শিক্ষার্থীরা। কর্মসূচির একপর্যায়ে শিক্ষা বোর্ড সংলগ্ন সড়ক অবরোধ করলে ঢাকা-বরিশাল মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে ব্যাপক যানজটের সৃষ্টি হয়।

বুধবার (১৫ জুলাই) দুপুর দুইটার দিকে নগরীর নথুল্লাবাদ বিআরটিসি কাউন্টার এলাকা থেকে মিছিল নিয়ে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড বরিশালের উদ্দেশ্যে যাত্রা শুরু করেন শিক্ষার্থীরা। এ সময় তারা বিভিন্ন শ্লোগান দেয়।

কর্মসূচিতে অংশগ্রহণ করা শিক্ষার্থীরা অভিযোগ করেন, শিক্ষাখাতে দীর্ঘদিন ধরে নানা অসঙ্গতি, পরীক্ষাব্যবস্থার দুর্বলতা এবং শিক্ষার্থীদের দাবি-দাওয়া উপেক্ষা করা হচ্ছে। এসব সমস্যার সমাধান এবং শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে তারা আন্দোলনে নেমেছেন।

পরীক্ষা শেষে বিভিন্ন হল ও শিক্ষাপ্রতিষ্ঠান থেকে বের হয়ে আরও শিক্ষার্থীরা কর্মসূচিতে যোগ দিলে আন্দোলনকারীদের সংখ্যা বাড়তে থাকে। একপর্যায়ে তারা প্রধান সড়কে অবস্থান নিলে ওই এলাকায় যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়।

সড়ক অবরোধের কারণে রাস্তার দুই পাশে শত শত গণপরিবহন, দূরপাল্লার বাস, পণ্যবাহী যান ও ব্যক্তিগত গাড়ি আটকা পড়ে। এতে যাত্রী ও পথচারীরা চরম দুর্ভোগে পড়েন। নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।

আন্দোলনরত কয়েকজন শিক্ষার্থীরা দাবি করেন, সাম্প্রতিক পরীক্ষার প্রশ্নপত্রে ভুল ও অসঙ্গতি থাকায় তারা কাঙ্ক্ষিত উত্তর দিতে পারেননি। এ সময় কয়েকজন পরীক্ষার্থী আবেগাপ্লুত হয়ে কান্নায় ভেঙে পড়েন। কর্মসূচি চলাকালে আন্দোলনকারীরা শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে বিভিন্ন শ্লোগান দেন এবং শিক্ষা ব্যবস্থায় কার্যকর সংস্কারের আহবান করেন।

পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে পরিস্থিতি শান্ত রাখার চেষ্টা করছেন।

এদিকে আন্দোলনকারী শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেছেন, বরিশাল মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক আবু তাহের মোহাম্মদ রাশিদুল ইসলাম। তিনি শিক্ষার্থীদের দাবিগুলো শোনেন এবং সংশ্লিষ্ট বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে বিষয়গুলো তুলে ধরার আশ্বাস দিয়েছেন।

বিক্ষুব্ধ শিক্ষার্থীরা জানিয়েছেন, তাদের দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আন্দোলনের কর্মসূচি অব্যাহত থাকবে।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net