খবর বরিশাল ডেস্ক ::
বরিশালের আগৈলঝাড়ায় সন্ত্রাসবিরোধী আইনের মামলায় নিষিদ্ধ ছাত্রলীগের উপজেলা শাখার সভাপতি মিন্টু সেরনিয়াবাতকে (৩৮) গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার (২৮ অক্টোবর) সকালে উপজেলার গৈলা ইউনিয়নের সেরাল গ্রামে নিজ এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। পরে দুপুরে বিষয়টি নিশ্চিত করেন আগৈলঝাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাসুদ খান।
পুলিশ জানায়, সম্প্রতি সেরাল গ্রামে জনমনে আতঙ্ক ও ভীতি সৃষ্টির উদ্দেশ্যে সড়কে মিছিলের প্রস্তুতি নেওয়ার অভিযোগ ওঠে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের বিরুদ্ধে। এ ঘটনায় আগৈলঝাড়া থানায় সন্ত্রাসবিরোধী আইনে একটি মামলা করা হয়।
মামলার আসামি মিন্টু সেরনিয়াবাত সেরাল গ্রামের মৃত ফজলুল হক সেরনিয়াবাতের ছেলে। তাঁকে ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন ওসি মোহাম্মদ মাসুদ খান।
Desing & Developed BY EngineerBD.Net
Leave a Reply