সোমবার, ৩রা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ৩:০১

শিরোনাম :
বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রদলের ৩ নেতাকে মারধর! বিক্ষোভের মুখে এবার বরিশালের সিভিল সার্জনকে প্রত্যাহার লোডশেডিং ও ‘ভুতুড়ে’ বিদ্যুৎ বিলে অতিষ্ঠ মেহেন্দিগঞ্জবাসী বানারীপাড়ায় ১৭ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার ঢাকা-বরিশাল মহাসড়কে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস খাদে, আহত অন্তত ২০ বরিশালের ৬ রুটে চলছে বাস ধর্মঘট, যাত্রীদের ভোগান্তি জুলাই শহীদদের আত্মত্যাগ আমাদের জীবনের অনুপ্রেরণা : বরিশাল সিটি প্রশাসক আদালতের নির্দেশে ২৮টি চোরাই গরু নিলামে বিক্রি শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে ৪ মাস পর গ্রেপ্তার মাদ্রাসাশিক্ষক বরিশালে ২৮০ পিস ইয়াবাসহ মাদককারবারি গ্রেপ্তার

ফ্যামিলি কার্ড বিতরণে স্বচ্ছতা নিশ্চিত করতে হবে: প্রতিমন্ত্রী রাজিব আহসান

dynamic-sidebar

খবর বরিশাল ডেস্ক : সারাদেশে ৪১ লাখ ফ্যামিলি কার্ড আগামী তিন মাসের মধ্যে প্রকৃত ও যথাযথ পরিবারের মাঝে বিতরণ নিশ্চিত করার নির্দেশ দিয়েছেন নৌপরিবহন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী রাজিব আহসান এমপি। সরকার ঘোষিত ফ্যামিলি কার্ড সংক্রান্ত মাঠপর্যায়ের তথ্য সংগ্রহে নিয়োজিত সুপারভাইজার ও মাঠকর্মীদের সম্পূর্ণ স্বচ্ছতা বজায় রেখে কাজ করার আহ্বান জানান তিনি।

শুক্রবার (২৪ জুলাই) মেহেন্দিগঞ্জ উপজেলা মাল্টিপারপাস হল রুমে আয়োজিত এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

সভায় মাঠপর্যায়ে সঠিক তথ্য সংগ্রহ এবং দুর্নীতিমুক্তভাবে কার্ড বিতরণের ওপর বিশেষ গুরুত্ব আরোপ করা হয়।

উপজেলা ও পৌর বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের শীর্ষ স্থানীয় নেতৃবৃন্দের উপস্থিতিতে সভাটি অনুষ্ঠিত হয়। এতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহবায়ক গিয়াস উদ্দিন দিপেন, সদস্য সচিব সিহাব আহামেদ সেলিম, সিনিয়র যুগ্ম আহবায়ক আসাদুজ্জামান মুক্তা, পৌর বিএনপির আহবায়ক সৈয়দ রিয়াজ শাহীন লিটন, সদস্য সচিব রিয়াজ উদ্দিন চৌধূরী দিনু, এবং পৌর বিএনপির সাবেক সভাপতি জিয়াউদ্দিন সুজন।

এছাড়াও বরিশাল উত্তর জেলা যুবদলের আহবায়ক সালাউদ্দিন পিপলু, উপজেলা যুবদলের আহবায়ক সৈয়দ নাঈম ইসলাম তুহিন, সদস্য সচিব মাজহারুল ইসলাম পারভেজ, পৌর যুবদলের আহবায়ক মামুন মিয়াজি ও সদস্য সচিব আমজাদ পোদ্দার সভায় অংশ নেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বরিশাল উত্তর জেলা কৃষক দলের আহবায়ক নলী মোহাম্মদ জামাল হোসাইন, উত্তর জেলা তাতী দলের আহবায়ক ইউনুসুর রহমান জুবায়ের, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক ফখরুল ইসলাম সোহেল, সদস্য সচিব মাসুদ রানা, পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক সিপন মিয়া, সদস্য সচিব আমিনুল ইসলাম রবীন, উপজেলা ছাত্রদলের আহবায়ক শাহাদাৎ হোসেন সোহাগ এবং পৌর ছাত্রদলের আহবায়ক তরিকুল ইসলামসহ বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net