বুধবার, ১৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ১০:৩৮

শিরোনাম :
দক্ষিণাঞ্চলের ২ হাজার ৫৯৯ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক স্বামীকে হত্যা করে ঘরে তালা দিয়ে পালালেন স্ত্রী বরিশালে বাসচাপায় মাদ্রাসাশিক্ষিকা নিহত অবশেষে সমকালের পাওনা টাকা বুঝে পেল নিহত সাংবাদিক পুলকের পরিবার বেড নেই, মেঝে ও সিঁড়িতেই ডেঙ্গু চিকিৎসা পিরোজপুরে ১২ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেপ্তার বরিশালে কার্যক্রম নিষিদ্ধ আ. লীগ নেতা গ্রেপ্তার বরিশালে স্ত্রী হত্যায় প্রকৌশলী স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড বরিশালের ইন্দো বাংলা ফার্মাসিউটিক্যালস কারখানা বন্ধ ঘোষণা ওয়ার্ল্ড ভিশনের উদ্যোগে ২২ নম্বর ওয়ার্ডকে বাল্যবিয়ে-শিশুশ্রমমুক্ত করার অঙ্গীকার

জুলাই শহীদদের আত্মত্যাগ আমাদের জীবনের অনুপ্রেরণা : বরিশাল সিটি প্রশাসক

dynamic-sidebar

খবর বরিশাল ডেস্ক : বরিশাল সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট বিলকিস আক্তার শিরীন বলেছেন, ‘জুলাই আন্দোলনের শহীদদের আত্মত্যাগ আমাদের জাতীয় জীবনের অনুপ্রেরণা।’

শনিবার (১ আগস্ট) সকাল ১০টা থেকে ১টা পর্যন্ত বরিশাল জেলা শিল্পকলা অ্যাকাডেমি মিলনায়তনে জুলাই ২৪ শহীদ পরিবার সোসাইটির আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তেব্যে তিনি এসব কথা বলেন।

বিলকিস আক্তার শিরীন বলেন, ‘শহীদ পরিবারের পাশে থাকা এবং তাদের মর্যাদা রক্ষা করা আমাদের সামাজিক ও প্রশাসনিক দায়িত্ব।’

সংগঠনের সাধারণ সম্পাদক রেজাউল করিমের সভাপতিত্বে সভায় উপস্থিত জুলাই শহীদদের পরিবারের সদস্যরা, আমন্ত্রিত অতিথিরা, জুলাই চব্বিশের চেতনা ও শহীদদের আত্মত্যাগের ওপর স্মৃতিচারণ ও আলোকপাত করেন। এ সময় জুলাই যোদ্ধাদের পক্ষ থেকে বক্তারা বিভাগের ১৩৭ জন জুলাই শহীদদের নাম ফলক স্থাপনের দাবি জানান।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net