বৃহস্পতিবার, ১০ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ১২:০৯

শিরোনাম :
বরিশালের জয়শ্রী বাজারে ভ’য়া’বহ অ’গ্নি’কা’ণ্ড! উজিরপুরে গাছের পাতা কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট বৃদ্ধের মৃত্যু অ্যাম্বুলেন্স-বাসের মুখোমুখি সংঘর্ষ, মহাসড়কে প্রাণ গেলো প্রতিবন্ধী নারীর বরিশালে ৫ দিনের ব্যবধানে স্কুলের অ্যাডহক কমিটির সভাপতি পরিবর্তন শিল্পের বিষাক্ত ধোঁয়ায় বিপর্যস্ত বরিশাল বরিশালে গাঁজাসহ দুই নারী মাদকব্যবসায়ী আটক বিএনপি নেতা ও পৌর কর্মকর্তার জুয়ার ভিডিও ভাইরাল ভাইভা ইস্যু আপনাদের কোথায় পাঠাবে, নিজেরাও টের পাবেন না: নাহিদ ভাইভার নম্বর বৃদ্ধির সিদ্ধান্ত থেকে সরে না এলে হাসিনার মতো পরিণতি হবে ভূমি অফিসে বরিশাল জেলা প্রশাসনের অ্যাকশন, অনুপস্থিত দুই কর্মচারী স্ট্যান্ড রিলিজ

উজিরপুরে গাছের পাতা কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট বৃদ্ধের মৃত্যু

dynamic-sidebar

খবর বরিশাল ডেস্ক ::

বরিশালের উজিরপুরে গাছের ওপর উঠে পাতা কাটার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শাহজাহান বিশ্বাস (৬৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

বুধবার (৯ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার শিকাপুর ইউনিয়নের পূর্ব জয়শ্রী গ্রামে এই ঘটনা ঘটে।

নিহত শাহজাহান বিশ্বাস পূর্ব জয়শ্রী গ্রামের বাসিন্দা। তিনি উজিরপুর উপজেলার শিকাপুর ইউনিয়ন যুবদলের সদস্য শিহাব বিশ্বাসের পিতা।

পারিবারিক সূত্রে জানা গেছে, এদিন দুপুরে বাড়ির পাশের একটি কাঁঠালগাছ থেকে পাতা কাটার জন্য গাছে ওঠেন শাহজাহান বিশ্বাস। গাছটির ওপর দিয়ে বিদ্যুতের তার চলে গেছে। একপর্যায়ে অসাবধানতাবশত বিদ্যুতের তারের সংস্পর্শে এলে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গাছের ওপর গুরুতর আহত হন।

 

বিষয়টি দেখতে পেয়ে স্থানীয়রা দ্রুত তাকে গাছ থেকে নামিয়ে উদ্ধার করেন। পরে আশঙ্কাজনক অবস্থায় উজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তার মৃত্যুতে পরিবার ও স্থানীয়দের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

এ বিষয়ে জানতে উজিরপুর মডেল থানার ওসি রফিকুল ইসলাম বলেন, ঘটনাটি সম্পর্কে তিনি অবগত নন।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net