, ,

শিরোনাম :
বরিশাল বিশ্ববিদ্যালয়য়ে বাড়ছে সাপের উপদ্রব, শিক্ষার্থীদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ বরিশালে লক্ষ্মীর হাটে প্রতিমা-কলাগাছ কিনতে ভক্তদের ভিড় প্রিপেইড মিটারের আওতায় আসছে বরিশাল নগরী পুলিশের কিনবে ৫৮৩০ গাড়ি, ভাঙ্গা-বরিশাল হবে চারলেন বরিশাল প্রেসক্লাব মিলনায়তনের সংস্কার ও পুনর্বাসন কাজের উদ্বোধন করলেন নগর প্রশাসক স্পিকারের সঙ্গে দেখা করলেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মা ইলিশ রক্ষায় সহায়তার জের: তালতলীতে সংবাদকর্মীর ফার্মেসিতে তালা, ১০ লাখ টাকা দাবি। কাউন্টারে নেই কেবিনের টিকিট, দ্বিগুণ দামে মিলছে কালোবাজারে নবনির্মিত ভবনের সেফটি ট্যাংকে নেমে দুই শ্রমিকের মৃত্যু

বরিশাল বিশ্ববিদ্যালয়য়ে বাড়ছে সাপের উপদ্রব, শিক্ষার্থীদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ

dynamic-sidebar

খবর বরিশাল ডেস্ক ::

বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) ক্যাম্পাসে সাপের উপদ্রব নিয়ে উদ্বেগ বাড়ছে শিক্ষার্থীদের মধ্যে। সর্বশেষ বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মাঠে কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে একটি পদ্মগোখরো সাপ দেখা যাওয়ার ঘটনা শিক্ষার্থীদের নিরাপত্তা নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছে।

শিক্ষার্থীদের অভিযোগ, ক্যাম্পাসের বিভিন্ন স্থানে ঝোপঝাড় ও অপরিচ্ছন্ন পরিবেশের কারণে সাপের আনাগোনা তাদের জন্য উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। ক্যাম্পাসের মাঠসহ শিক্ষার্থীদের অবসর কাটানোর স্থানগুলোতে সাপের উপস্থিতি স্বাভাবিক চলাচল ও বিনোদনের ক্ষেত্রে ঝুঁকি তৈরি করছে বলে মনে করছেন তারা।

ববি শিক্ষার্থী মীর মোহাম্মদ রাকিব বলেন, এ পর্যন্ত তিনি দশটিরও বেশি সাপের মুখোমুখি হয়েছেন। সর্বশেষ ঘটনায় অল্পের জন্য বিপদ থেকে রক্ষা পেয়েছেন বলেও জানান তিনি। প্রশাসনের হুশ ফিরুক, জঙ্গল পরিষ্কার হোক। বরিশাল বিশ্ববিদ্যালয়ের আরেক শিক্ষার্থী ববির সেন্ট্রাল ফুটবল টিমের ক্যাপ্টেন মেহেদী হাসান বলেন, ক্যাম্পাসে বিষধর সাপের উপস্থিতি শিক্ষার্থীদের নিরাপত্তা নিয়ে গভীর উদ্বেগ সৃষ্টি করছে। বিশেষ করে সেন্ট্রাল ফিল্ডের আশপাশের অপরিষ্কার ঝোপঝাড় শিক্ষার্থীদের জন্য ঝুঁকি বাড়াচ্ছে। কোনো অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা ঘটার আগেই সেন্ট্রাল ফিল্ডসহ পুরো ক্যাম্পাসের ঝোপঝাড় পরিষ্কার এবং সাপের উপদ্রব রোধে দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি জানাচ্ছি।

বিশ্ববিদ্যালয়ের স্টেট অফিসার মো. সাইদুজ্জামান বলেন, কাল ক্যাম্পাস খুললেই এই বিষয়ে যথাযথ পদক্ষেপ নেওয়া হবে এবং এর আশেপাশে বন জঙ্গল কেটে পরিষ্কার করা হবে।

এ অবস্থায় ক্যাম্পাসের ঝোপঝাড় ও জঙ্গল পরিষ্কার করা, সাপের উপস্থিতি শনাক্তে কার্যকর ব্যবস্থা নেওয়া, এবং শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের দ্রুত পদক্ষেপ দাবি করছেন শিক্ষার্থীরা।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net