, ,

বরিশাল ক্যাডেট কলেজের সব শিক্ষার্থীই পেলেন জিপিএ-৫

dynamic-sidebar

খবর বরিশাল ডেস্ক ::

‎চলতি বছরের এইচএসসি পরীক্ষায় বরিশাল ক্যাডেট কলেজের শতভাগ শিক্ষার্থী পাস করেছেন। পরীক্ষায় অংশ নেওয়া ৪৬ জন শিক্ষার্থীর সবাই জিপিএ-৫ পেয়েছেন। শনিবার বেলা ১১টার দিকে এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশের পর এ তথ্য জানা যায়।

বিজ্ঞান বিভাগে ৪১, মানবিকে ৫ জন

বরিশাল ক্যাডেট কলেজ থেকে এবার এইচএসসি পরীক্ষায় অংশ নেন ৪৬ জন শিক্ষার্থী। তাঁদের মধ্যে বিজ্ঞান বিভাগের ৪১ জন এবং মানবিক বিভাগের পাঁচজন। প্রকাশিত ফলাফলে সবাই জিপিএ-৫ অর্জন করেছেন।

জাতীয় পর্যায়ে পাসের হার ৫২.১২ শতাংশ

‎এ বছর ১১টি শিক্ষা বোর্ডের অধীনে এইচএসসি ও সমমান পরীক্ষায় অংশ নেন ১২ লাখ ৪০ হাজার ৭৯৮ জন পরীক্ষার্থী। তাঁদের মধ্যে পাস করেছেন ৬ লাখ ৪৬ হাজার ৬৮৫ জন। গড় পাসের হার ৫২ দশমিক ১২ শতাংশ।

‎পাস করা শিক্ষার্থীদের মধ্যে ছাত্রীদের পাসের হার ৫৬ দশমিক ৩১ শতাংশ এবং ছাত্রদের ৪৭ দশমিক ৭৫ শতাংশ।

‎সাধারণ শিক্ষা বোর্ডগুলোর মধ্যে ঢাকা বোর্ডে পাসের হার সর্বোচ্চ ৬১ দশমিক ৮০ শতাংশ। অন্যান্য বোর্ডের মধ্যে রাজশাহীতে ৪৫ দশমিক ০৬, কুমিল্লায় ৪৮ দশমিক ০৪, যশোরে ৪৪ দশমিক ৯২, চট্টগ্রামে ৫২ দশমিক ০৭, বরিশালে ৪৪ দশমিক ৮৪, সিলেটে ৫০ দশমিক ৯০, দিনাজপুরে ৪৫ দশমিক ৯৮ এবং ময়মনসিংহে ৫১ দশমিক ৪৪ শতাংশ।

জিপিএ-৫ পেয়েছেন ৪০ হাজার ৮৪ জন

‎এবার এইচএসসি ও সমমান পরীক্ষায় মোট ৪০ হাজার ৮৪ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছেন। তাঁদের মধ্যে ২০ হাজার ৩৬৩ জন ছাত্র এবং ১৯ হাজার ৭২১ জন ছাত্রী।

‎সাধারণ শিক্ষা বোর্ডগুলোর মধ্যে ঢাকা বোর্ডে সর্বোচ্চ ১৬ হাজার ৭১৪ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছেন। দ্বিতীয় অবস্থানে থাকা রাজশাহী বোর্ডে এ সংখ্যা ৪ হাজার ৫২০।

‎এ ছাড়া যশোর বোর্ডে ৩ হাজার ২২৮ জন, দিনাজপুরে ২ হাজার ৯৫৩ জন, চট্টগ্রামে ২ হাজার ৯২৯ জন এবং ময়মনসিংহে ২ হাজার ১৩৭ জন জিপিএ-৫ পেয়েছেন।

কুমিল্লা বোর্ডে ১ হাজার ৩১৩ জন, সিলেটে ১ হাজার ২০৫ জন এবং বরিশাল বোর্ডে ৯৫০ জন শিক্ষার্থী জিপিএ-৫ অর্জন করেছেন। সাধারণ শিক্ষা বোর্ডগুলোর মধ্যে বরিশাল বোর্ডে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা সবচেয়ে কম।

‎অন্যদিকে, মাদ্রাসা শিক্ষা বোর্ডে ৩ হাজার ২৫০ জন এবং কারিগরি শিক্ষা বোর্ডে ৮৮৬ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছেন।

‎

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net