উজিরপুর প্রতিনিধি : উজিরপুর পৌরসভাকে ঢেলে সাজাতে এবং নিয়মিত পৌরকর পরিশোধে জনগণের সহযোগিতার লক্ষে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল ৭ জানুয়ারী রবিবার বিকাল ৩টায় ইচলাদী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে পৌরসভার ২ ও ৩ নং ওয়ার্ডের জনসাধারণকে নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় ২নং ওয়ার্ড কাউন্সিলর ও প্যানেল মেয়র হেমায়েত উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তৃতা করেন প্রথম পৌর মেয়র মোঃ গিয়াস উদ্দিন বেপারী। বিশেষ অতিথির বক্তৃতা করেন সাবেক উপজেলা চেয়ারম্যান আবুল কালাম আজাদ বাদল, ৩ নং ওয়ার্ড কাউন্সিলর ও প্রবীণ আওয়ামীলীগ নেতা দিলীপ কুমার সিকদার, ১,২,৩ নং ওয়ার্ড কাউন্সিলর সুরাইয়া ইসলাম বীনা, সমাজসেবক আঃ হক আকন, সুখরঞ্জন নন্দী। বক্তৃতা করেন আলতাফ হোসেন, আশুতোষ দাস প্রমূখ। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন শিকারপুর ইউপি চেয়ারম্যান সরোয়ার হোসেন, মহিলা কাউন্সিলর রানী বেগম, ছবি রানী নন্দী, প্রধান শিক্ষক মালা বেগম, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাকিল মাহমুদ আউয়াল খাঁন, পৌর সচিব ফারুক হোসেন। সভায় প্রধান অতিথি বলেন, পৌরসভাকে ঢেলে সাজাতে বিভিন্ন পরিকল্পনা গ্রহন করা হয়েছে। আর এ উন্নয়নের ছোঁয়া পৌঁছে দিতে জনগণের সামর্থের মধ্যে পৌরকর পরিশোধের মাধ্যমে অংশগ্রহন মূলক উন্নয়নের আহবান জানান। বর্তমান সরকারের উন্নয়নের পাশাপাশি সকলের সহযোগিতায় একটি মডেল পৌরসভায় রূপান্তরিত করা সম্ভব। এখন থেকে কোন মানুষ কর্দমাক্ত পেরিয়ে খালি পায়ে হাটতে না হয় সে ব্যাপারে প্রত্যন্ত অঞ্চলের রাস্তাঘাটের উন্নয়ন করা হবে। প্রতিটি বাড়িতে বিদ্যুতের আলোয় আলোকিত করার কাজ হাতে নেয়া হয়েছে। পৌরসভায় গোরস্থান, শ্মশানঘাট স্থাপনের সিদ্ধান্ত গ্রহন করা হয়েছে। প্রতিটি গুরুত্বপূর্ণ স্থানে শোভা বর্ধনমূলক বিভিন্ন কর্মসূচী হাতে নেয়া হয়েছে। ইতিমধ্যে বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে সৌরপ্যানেল স্থাপন, ঢাকা-বরিশাল মহাসড়কের পৌর সীমানায় আঃ রব সেরনিয়াবাত তোরণ নির্মাণ, ইচলাদীতে পৌরগেট, উপজেলায় যাত্রী ছাউনী, মুক্তিযোদ্ধা চত্বর, ডাকবাংলায় পুকুরের ঘাট, টেম্পুস্টান্ড চৌরাস্তায় শোভাবর্ধন করা হয়েছে।
Desing & Developed BY EngineerBD.Net
Leave a Reply