, ,

শিরোনাম :
দীর্ঘ ছুটিতে পর্যটক বরণে প্রস্তুত কুয়াকাটা বরিশালে ইয়াতিম শিক্ষার্থীদের মাঝে পবিত্র কুরআন উপহার দিল লাভ ফর ফ্রেন্ডস দুইদিনেও নিখোঁজ মাদরাসা ছাত্রের সন্ধান মেলেনি অনিয়ম দু’র্নী’তি’তে জ’র্জ’রিত বরিশাল শিক্ষা প্রকৌশলঃ দুদকে অভিযোগ বগীর বাজারে ময়লা-আবর্জনা ও দুর্গন্ধে অতিষ্ঠ জনসাধারণ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা বরিশাল মহিলা পলিটেকনিক ইনস্টিটিউট’র শিক্ষা কার্যক্রম শুরু ‘নতুন বরিশাল’ গড়তে চান এনসিপির মেয়র প্রার্থী আনোয়ার হোসেন ছাত্রাবাস নির্মাণ করতে সরকারি বরিশাল কলেজের পুকুর ভরাট, বাধা সিটি করপোরেশনের বরিশালে ওসির স্ত্রীর বিরুদ্ধে নারী এএসআইয়ের জিডি বরিশালের কাউনিয়া হাউজিংয়ে ময়লার ভাগাড়, দুর্ভোগে বাসিন্দারা
গলাচিপায় পুলিশের কাছ থেকে হ্যান্ডকাপসহ আসামী পলায়ন

গলাচিপায় পুলিশের কাছ থেকে হ্যান্ডকাপসহ আসামী পলায়ন

dynamic-sidebar

গলাচিপা প্রতিনিধি ঃ গলাচিপার চরখালী থেকে পুলিশের হাতে গ্রেপ্তারকৃত ওয়ারেন্টভূক্ত আসামী পালিয়ে যাওয়ার ঘটনা ঘটেছে। বুধবার দুপুর ১২টার দিকে শহরের টিএন্ডটি রোড থেকে থানায় নিয়ে আসার সময় হ্যান্ডকাপ নিয়ে পুলিশকে ধাক্কা দিয়ে আসামী পালিয়ে যায়। পলাতক আসামী সোহাগ প্যাদা গলাচিপা শহরের ৬ নম্বর ওয়ার্ডের টিএন্ডটি রোড এলাকার মো. হোসেন প্যাদার ছেলে। পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানাগেছে, ঘটনার কিছু আগে এসআই আনোয়ার ও ইব্রাহিমের নেতৃত্বে পুলিশ সোহাগ প্যাদাকে চরখালী গ্রাম থেকে গ্রেফতার করে। তাকে হ্যান্ডকাপ পড়িয়ে থানায় নিয়ে আসা হচ্ছিল। পৌর এলাকার টিএন্ডটি রোডে পৌঁছালে সোহাগ প্যাদা ওরফে ‘ব্লেড সোহাগ’ হ্যান্ডকাপসহ আকস্মিক দৌড় দিয়ে হেলিপ্যাড এলাকায় পালিয়ে যায়। সূত্রটি আরও জানায়, উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের চুরির একটি মামলায় আদালত থেকে গ্রেপ্তারী পরোয়ানার পলাতক আসামী বলে জানায় গলাচিপা থানার অফিসার ইন চার্জ। এএসপি মো. হাফিজুর রহমান (গলাচিপা-দশমিনা সার্কেল) জানান, হ্যান্ডকাপ নিয়ে পালিয়ে যাওয়া সোহাগ প্যাদার খুব কাছাকাছি পৌঁছে গেছি। খুব তাড়াতাড়ি আটক করতে সক্ষম হবো। ওসি জাহিদ হোসেন জানান, দুপুর ১২টার দিকে পুলিশ জানতে পারে পলাতক আসামী সোহাগ প্যাদা সদর ইউনিয়নের চরখালী এলাকায় অবস্থান করছে। এমন সংবাদের ভিত্তিতে এসআই আনোয়ার হোসেন ও এসআই ইব্রাহীমসহ থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে অভিযান চালিয়ে সোহাগকে গ্রেপ্তার করে। তিনি জানান, পরে ধৃত আসামীকে হ্যান্ডকাপ পরিয়ে থানায় নিয়ে আসার সময় শহরের টিএন্ডটি রোড এলাকায় পৌছলে আচমকা পুুলিশকে ধাক্কা নিয়ে দৌড়ে পালায় আসামী সোহাগ। আসামীকে ধরতে গলাচিপা শহরের বিভিন্ন এলাকায় পুলিশের চিরুনী অভিযান চলছে বলেও জানান ওসি জাহিদ হোসেন। এ রিপোর্ট লেখা পর্যন্ত সোহাগ প্যাদা গ্রেফতার করতে পারেনি পুলিশ।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net