শুক্রবার, ৪ঠা সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ২:৪৯

শিরোনাম :
শেবাচিমে টেকনিশিয়ান ছাড়াই ইসিজি করলেন ট্রলিম্যান, স্বজনদের ক্ষোভ ঝালকাঠিতে দ্বিতীয় স্ত্রীর আঘাতে স্বামীর মৃত্যু ‘চুরির ভয়ে’ মশারি দিচ্ছে না হাসপাতাল, ডেঙ্গু রোগীর পাশে ঝুঁকিতে অন্যরা টাকার বিনিময়ে চাকরি দেওয়া প্রমাণ হলে পদত্যাগ করব: বিভাগীয় কমিশনার ৫০০ শয্যার প্রশাসনিক অনুমোদন মিললেও পূর্ণাঙ্গ সেবা এখনও অধরা পটুয়াখালীতে বাসধাক্কায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর বরিশাল সেটেলমেন্ট অফিসে কী হচ্ছে, একজনের জমি আরেকজনের নামে কীভাবে যাচ্ছে ভোলায় অস্ত্র মামলায় কারাগারে বহিষ্কৃত ছাত্রদল নেতা শেবাচিমে জ্বালানি সংকটে জেনারেটর অচল, ব্যাহত অস্ত্রোপচার ইলিশ শুধু দেখার মাছ’ দামের কারণে কিনতে পারছেন না ক্রেতারা
পিরোজপুরে সড়ক দুর্ঘটনায় আ. লীগ নেতা নিহত

পিরোজপুরে সড়ক দুর্ঘটনায় আ. লীগ নেতা নিহত

dynamic-sidebar

পিরোজপুর প্রতিনিধি:পিরোজপুরের ভাণ্ডারিয়ায় সড়ক দুর্ঘটনায় মাসুদ মিয়া (৪০) নামে এক আওয়ামী লীগ নেতা নিহত হয়েছেন। শুক্রবার (২ ফেব্রুয়ারি) পিরোজপুর-ভাণ্ডারিয়া-মঠবাড়িয়া সড়কের ভাণ্ডারিয়ার মাদার্শী বাজারের দক্ষিণ পাশে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মাসুদ মিয়ার বাড়ি পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার মিরুখালী ইউনিয়নের ২নং ওয়ার্ডের বাশবুনিয়া গ্রামে। ভাণ্ডারিয়া থানার ওসি (তদন্ত) মো.শেখ আউয়াল এই তথ্য নিশ্চিত করেছেন।

মিরুখালী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউনিয়ন আওয়ামী লীগের চেয়ারম্যান আ. ছোবাহান শরীফ বলেন, ‘নিহত মাসুদ মিয়া মিরুখালী ইউনিয়নের ২নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন। তার বাবা মৃত আব্দুল মান্নান মিয়া একই ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ছিলেন।’

তিনি আরও তিনি বলেন, ‘মাসুদ মিয়া একটি মাহেন্দ্র গাড়িতে করে বাশবুনিয়া থেকে শ্বশুরবাড়ি ভাণ্ডারিয়ায় যাচ্ছিলেন। দুপুর দেড়টার দিকে মাসুদসহ অন্যদের বহনকারী মাহেন্দ্রটি মাদার্শী বাজারের কাছে পৌঁছালে এর একটি চাকা সড়কে পড়ে থাকা কলা গাছের ওপর উঠে যায়। এতে মাহেন্দ্রটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এ সময় মাসুদ মিয়াসহ চার যাত্রী আহত হন। খবর পেয়ে স্থানীয়রা গুরুতর আহত মাসুদ মিয়াকে উদ্ধার করে ভাণ্ডারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তার মৃত্যু হয়।’

ভাণ্ডারিয়ার ইকরী ইউনিয়নের ২নং মাদার্শী ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য আব্দুস ছালাম জানান, দুর্ঘটনাটি তার বাড়ির কাছে ঘটেছে।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net