শুক্রবার, ৪ঠা সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ২:৪৯

শিরোনাম :
শেবাচিমে টেকনিশিয়ান ছাড়াই ইসিজি করলেন ট্রলিম্যান, স্বজনদের ক্ষোভ ঝালকাঠিতে দ্বিতীয় স্ত্রীর আঘাতে স্বামীর মৃত্যু ‘চুরির ভয়ে’ মশারি দিচ্ছে না হাসপাতাল, ডেঙ্গু রোগীর পাশে ঝুঁকিতে অন্যরা টাকার বিনিময়ে চাকরি দেওয়া প্রমাণ হলে পদত্যাগ করব: বিভাগীয় কমিশনার ৫০০ শয্যার প্রশাসনিক অনুমোদন মিললেও পূর্ণাঙ্গ সেবা এখনও অধরা পটুয়াখালীতে বাসধাক্কায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর বরিশাল সেটেলমেন্ট অফিসে কী হচ্ছে, একজনের জমি আরেকজনের নামে কীভাবে যাচ্ছে ভোলায় অস্ত্র মামলায় কারাগারে বহিষ্কৃত ছাত্রদল নেতা শেবাচিমে জ্বালানি সংকটে জেনারেটর অচল, ব্যাহত অস্ত্রোপচার ইলিশ শুধু দেখার মাছ’ দামের কারণে কিনতে পারছেন না ক্রেতারা
তিন উইকেট বেশি হয়ে গেছে: তাইজুল

তিন উইকেট বেশি হয়ে গেছে: তাইজুল

dynamic-sidebar

চট্টগ্রাম টেস্টের চতুর্থ দিনের খেলা শেষ হয়েছে আজ। দিন শেষে ১১৯ রানে পিছিয়ে রয়েছে বাংলাদেশ। দ্বিতীয় ইনিংসের ব্যাট করতে নেমে আজ বাংলাদেশ তিনটি উইকেট হারিয়ে ফেলেছে। সুতরাং, এই ম্যাচে হার এড়াতে হলে রবিবার সারাদিন ব্যাট করার কোনও বিকল্প নেই।

শনিবার দিনের খেলা শেষে বাংলাদেশ দলের স্পিনার তাইজুল ইসলাম সংবাদ সম্মেলনে বলেন, ‘আজ সর্বোচ্চ একটি উইকেটের পতন হলে ভালো হতো। তিন উইকেট অনেক বেশি হয়ে গেছে। ম্যাচের সময় বাড়ার সাথে সাথে উইকেটের অবস্থারও পরিবর্তন হচ্ছে। আজ উইকেটে বেশ টার্ন ছিল।’

তিনি আরও বলেন, ‘বোলাররা বিভিন্ন দিক থেকে বল করেছে। উইকেটে এমন কিছু জায়গা তৈরি হয়েছে যেখান থেকে বোলাররা অতিরিক্ত সুবিধা পাচ্ছে। অনেক সময় দেখা যাচ্ছে একটি খারাপ বলও ভালো বল হয়ে যাচ্ছে। একজন ব্যাটসম্যান হিসাবে টিকে থাকা কষ্টকর হবে।’

তিনি বলেন, ‘আমাদের ম্যাচ বাঁচাতে হবে। আমাদের ব্যাটসম্যাদের কাল সারাদিন ব্যাট করতে হবে। খারাপ বলেও ব্যাটসম্যানরা রান করতে চাইবে।’

তাইজুল বলেন, ‘আমি মনে করি না যে, তারা খুব ভালো বল করেছে। আমরা আজ অল্প সময়ের মধ্যে ৮১ রান করেছি। তারা ভালো জায়গায় কিছু বল করেছে। যে কারণে তিনটি উইকেট পেয়েছে।’

তিনি বলেন, ‘এটা ব্যাটিং উইকেট। আমরা ভালো বল করতে পারিনি। আমি মনে করি, তারা ১০০ রান করে ফেলেছে। যখন আপনি টানা তিনদিন ফিল্ডিং করবেন তখন সেটা আপনার জন্য একটু কঠিনই হবে। কিন্তু আমাদের খেলোয়াড়রা তারপরও শক্ত থেকেছে।’

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net